admin
প্রকাশিত: 2:20 PM, January 21, 2026
এ কে আজাদ, গোয়াইনঘাট:
গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সঙ্গে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা, অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় ওসি মোহাম্মদ মনিরুজ্জামান সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, নির্বাচনসহ যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় থাকলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহজ হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই মো. মুজাম্মিল, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মালিক, ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন এবং নির্বাহী সদস্য মারজানুল আযহার জুনেদ।
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,