admin
প্রকাশিত: 6:20 AM, November 4, 2026
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের হাওয়া। আর এই স্বপ্নের কেন্দ্রে রয়েছে একটি ভরসার নাম শেখ মো. কবির আহমদ। দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে ছায়ার মতো পাশে থাকা এই মানুষটি কেবল একজন রাজনৈতিক বা সামাজিক ব্যক্তিত্ব নন; কারো ভাই, কারো ছেলে, আবার কারো প্রিয় অভিভাবক হিসেবে তিনি জয়ে করেছেন সর্বস্তরের মানুষের হৃদয়।
মরহুম শেখ ওমর মিয়ার সন্তান শেখ মো. কবির আহমদ ভাতালিয়া আবাসিক এলাকার ১০৯ নম্বর বাসভবনের স্থায়ী বাসিন্দা। শৈশব থেকেই স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার যে শিক্ষা তিনি পেয়েছেন, তা আজও অব্যাহত রেখেছেন। মানবিক যেকোনো সংকটে তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন প্রথম সারিতে।
রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে তাঁর পথচলা সুদীর্ঘ ও প্রজ্ঞাপূর্ণ। ছাত্রজীবন থেকেই তিনি রাজপথ ও সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয়। নব্বইয়ের দশকে ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তাঁর রাজনৈতিক নেতৃত্ব বিকাশ লাভ করে। পরবর্তী সময়ে সিলেট জেলা ছাত্রদলের সদস্য, জিয়া শিশু কিশোর সংগঠন সিলেট জেলার সহ-সভাপতি এবং প্রাক্কলন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ৮০ ও ৯০ দশকের ছাত্র ফাউন্ডেশনের সিলেট বিভাগের সমন্বয়কারী হিসেবেও তিনি তরুণ সমাজকে সংগঠিত করেছেন। বর্তমানে তিনি জিয়া শিশু কিশোর সংগঠন সিলেট মহানগরের আহ্বায়ক।
স্থানীয় পর্যায়ে তৃণমূল রাজনীতিকে সুসংগঠিত করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তিনি ১১নং ওয়ার্ড বিএনপির পরপর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলতার সাথে সম্পন্ন করেছেন এবং বর্তমানে ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য ও বর্তমানে স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাঁর সামাজিক পরিচিতিও অত্যন্ত বিস্তৃত ও সুদৃঢ়। সিলেট বিভাগ উন্নয়ন কমিটির সাবেক কেন্দ্রীয় সদস্য হিসেবে তিনি এ অঞ্চলের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে বর্তমানে তিনি ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’ কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা রেখে চলেছেন; বর্তমানে তিনি ভাতালীয়া জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি হিসেবে সেবা প্রদান করছেন।
১১নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও দুর্নীতিমুক্ত রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ওয়ার্ডবাসী আজ তাঁর পানে চেয়ে আছে। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক মেলবন্ধন এবং আপামর জনতার প্রতি তাঁর অকৃতিম ভালোবাসাই তাঁকে ১১নং ওয়ার্ডের যোগ্য ও কাক্সিক্ষত নেতৃত্বে রূপ দিয়েছে। শেখ মো. কবির আহমদের হাত ধরেই ওয়ার্ডবাসী বুনছে এক নতুন ও সমৃদ্ধ আগামী দিনগুলোর স্বপ্ন।
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের
সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা
সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের