admin
প্রকাশিত: 6:30 AM, November 4, 2026
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন একটি মাত্র নাম মোতোয়াক্কিল হোসেন বা দিলোয়ার হোসেন সায়েম।
সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চাতলীবন্দ সোনাতলার (এয়ারপোর্ট) এই কৃতি সন্তানকে আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের মানুষ। দীর্ঘদিনের জনসেবা, রাজনৈতিক দূরদর্শিতা এবং পারিবারিক ঐতিহ্যের কারণে সায়েম আজ তরুণ সমাজ ও অবহেলিত জনগোষ্ঠীর আস্থার মূর্ত প্রতীক।
দিলোয়ার হোসেন সায়েম এক সুপ্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর পিতা মো. কছির উদ্দিন ছিলেন সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের অত্যন্ত সুনামধন্য ও জনপ্রিয় চেয়ারম্যান (কছির চেয়ারম্যান)। পিতার সততা, জনহিতকর কাজ এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার আদর্শকে পুঁজি করেই সায়েম আজ জনসেবায় ব্রতী হয়েছেন।
জন্মসূত্রে তিনি জাস্টিস ও ন্যায়ের পক্ষে আপসহীন একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন। যারা আজ নতুন করে বিএনপি সেজে সুবিধা নিতে চায়, সায়েম তাদের থেকে সম্পূর্ণ আলাদা; তাঁর ধমনিতে ও রক্তে প্রবাহিত হচ্ছে খাঁটি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী রাজনীতির চেতনা। বিগত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথের কঠিন লড়াইয়ে অংশ নিতে গিয়ে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার হয়ে কারাভোগও করেছেন।
একজন সফল তরুণ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সায়েম তাঁর উপার্জনের একটি বড় অংশ ব্যয় করছেন এলাকার সাধারণ মানুষের কল্যাণে। ইউনিয়নের দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী রাস্তাঘাট সংস্কারে তিনি নিজ অর্থায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। কোথাও খানাখন্দ ভরাট, কোথাও চলাচলের উপযোগী করা আবার কোথাও নিজ উদ্যোগে রাস্তা পাকাকরণের কাজ করে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। কোনো রকম প্রাতিষ্ঠানিক পদ বা ক্ষমতার মোহে নয়, বরং মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই তাঁর প্রধান চালিকাশক্তি।
টুকেরবাজার ইউনিয়নের বিভিন্ন চা বাগান ঘেরাও এলাকায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলে আসছে, যা যুবসমাজকে আজ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই ভয়াবহ অবক্ষয় রোধে সায়েম তরুণ সমাজকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন ইস্পাতকঠিন প্রতিরোধ। চা শ্রমিকদের সন্তানদের মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে তিনি যুবসমাজকে ঐক্যবদ্ধ করে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।
স্থানীয় তরুণ ও এলাকাবাসীর মতে, সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের পরিচ্ছন্ন রাজনীতি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সায়েমের নেতৃত্ব অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। চা বাগানকেন্দ্রিক মাদক সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করে একটি পরিচ্ছন্ন, অপরাধমুক্ত ও আধুনিক ইউনিয়ন গঠনে সায়েমের কোনো বিকল্প নেই।
বর্তমান রাষ্ট্রনায়করা যেখানে ত্যাগী ও পরীক্ষিত তরুণ নেতৃত্বের মূল্যায়নের কথা বলছেন, ঠিক তেমনি ৬নং টুকেরবাজার ইউনিয়নের সাধারণ মানুষ, তরুণ সমাজ ও ব্যবসায়ীরা একজন পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে দিলোয়ার হোসেন সায়েমকে ধানের শীষ বা দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে দেখতে চান। এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস, সায়েমের সুদৃঢ়ও গতিশীল নেতৃত্বে টুকেরবাজার ইউনিয়ন দুর্নীতি, মাদক ও বৈষম্যমুক্ত একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে। সায়েমের এই স্বপ্ন শুধু তাঁর একার নয়, এটি আজ সমগ্র টুকেরবাজার ইউনিয়নবাসীর সম্মিলিত প্রাণের দাবি।
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন একটি মাত্র নামÑমোতোয়াক্কিল হোসেন বা দিলোয়ার হোসেন সায়েম। সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং চাতলীবন্দ সোনাতলার (এয়ারপোর্ট) এই কৃতি সন্তানকে আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের মানুষ। দীর্ঘদিনের জনসেবা, রাজনৈতিক দূরদর্শিতা এবং পারিবারিক ঐতিহ্যের কারণে সায়েম আজ তরুণ সমাজ ও অবহেলিত জনগোষ্ঠীর আস্থার মূর্ত প্রতীক।
দিলোয়ার হোসেন সায়েম এক সুপ্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর পিতা মো. কছির উদ্দিন ছিলেন সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের অত্যন্ত সুনামধন্য ও জনপ্রিয় চেয়ারম্যান (কছির চেয়ারম্যান)। পিতার সততা, জনহিতকর কাজ এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার আদর্শকে পুঁজি করেই সায়েম আজ জনসেবায় ব্রতী হয়েছেন। জন্মসূত্রে তিনি জাস্টিস ও ন্যায়ের পক্ষে আপসহীন একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন। যারা আজ নতুন করে বিএনপি সেজে সুবিধা নিতে চায়, সায়েম তাদের থেকে সম্পূর্ণ আলাদা; তাঁর ধমনিতে ও রক্তে প্রবাহিত হচ্ছে খাঁটি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী রাজনীতির চেতনা। বিগত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথের কঠিন লড়াইয়ে অংশ নিতে গিয়ে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার হয়ে কারাভোগও করেছেন।
একজন সফল তরুণ ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সায়েম তাঁর উপার্জনের একটি বড় অংশ ব্যয় করছেন এলাকার সাধারণ মানুষের কল্যাণে। ইউনিয়নের দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী রাস্তাঘাট সংস্কারে তিনি নিজ অর্থায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। কোথাও খানাখন্দ ভরাট, কোথাও চলাচলের উপযোগী করা আবার কোথাও নিজ উদ্যোগে রাস্তা পাকাকরণের কাজ করে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। কোনো রকম প্রাতিষ্ঠানিক পদ বা ক্ষমতার মোহে নয়, বরং মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই তাঁর প্রধান চালিকাশক্তি।
টুকেরবাজার ইউনিয়নের বিভিন্ন চা বাগান ঘেরাও এলাকায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলে আসছে, যা যুবসমাজকে আজ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই ভয়াবহ অবক্ষয় রোধে সায়েম তরুণ সমাজকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন ইস্পাতকঠিন প্রতিরোধ। চা শ্রমিকদের সন্তানদের মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এবং তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে তিনি যুবসমাজকে ঐক্যবদ্ধ করে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।
স্থানীয় তরুণ ও এলাকাবাসীর মতে, সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের পরিচ্ছন্ন রাজনীতি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সায়েমের নেতৃত্ব অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। চা বাগানকেন্দ্রিক মাদক সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করে একটি পরিচ্ছন্ন, অপরাধমুক্ত ও আধুনিক ইউনিয়ন গঠনে সায়েমের কোনো বিকল্প নেই।
বর্তমান রাষ্ট্রনায়করা যেখানে ত্যাগী ও পরীক্ষিত তরুণ নেতৃত্বের মূল্যায়নের কথা বলছেন, ঠিক তেমনি ৬নং টুকেরবাজার ইউনিয়নের সাধারণ মানুষ, তরুণ সমাজ ও ব্যবসায়ীরা একজন পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে দিলোয়ার হোসেন সায়েমকে ধানের শীষ বা দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে দেখতে চান। এলাকাবাসীর দৃঢ় বিশ্বাস, সায়েমের সুদৃঢ় ও গতিশীল নেতৃত্বে টুকেরবাজার ইউনিয়ন দুর্নীতি, মাদক ও বৈষম্যমুক্ত একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে। সায়েমের এই স্বপ্ন শুধু তাঁর একার নয়, এটি আজ সমগ্র টুকেরবাজার ইউনিয়নবাসীর সম্মিলিত প্রাণের দাবি।
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের
সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা
সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের