admin

প্রকাশিত: 6:35 AM, January 22, 2026

সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন পরিচালনা কমিটির সভা

সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন পরিচালনা কমিটির সভা

সিলেট-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমনের নির্বাচন পরিচালনা কমিটির সভা গত বুধবার নগরীর রিকাবিবাজারস্থ পার্টি কার্যালয়ে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক খায়রুল হাসানের সভাপতিত্বে ও প্রচার উপপরিষদের আহ্বায়ক দেবব্রত পাল মিন্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট-১ আসনের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্টপার্টি সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি প্রদীপ দেবরায়, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাসরুর জলীল, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সভাপতি সবুজ তাতী, রিক্সা ভ্যান ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা ইব্রাহিম খলিল, ছাত্র ইউনিয়ন শাবাপ্রবি শাখার সংগঠক জুবায়ের আহমদ, নাজনীন লিজা প্রমূখ।

এদিকে সকাল ১১টায় এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তিনি নির্বাচনে আচরণবিধি মানার উপর বিশেষ জোর দেন এবং প্রশাসনকে পক্ষপাত মুক্ত হয়ে কাজ করার আহ্বান জানান।

নির্বাচন পরিচালনা কমিটির সভায় আনোয়ার হোসেন সুমন তার বক্তব্যে বলেন আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারনা শুরু হবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন আপনারা সকল ভোটারদের সাথে দেখা করে ভোট দানে উৎসাহিত করবেন। সাথে সাথে এটাও বুঝাবেন ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বৈষম্য হীন সমাজ বির্নিমানে কাস্তে মার্কার বিকল্প নেই। অধিকার বঞ্চিত সিলেটের দাবি আদায়ে সংসদে সোচ্চার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সিদ্ধান্ত হয় আগামীকাল ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সিলেট এক আসনে সিপিবি মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন সুমনের নির্বাচনী প্রচারণা শুরু হবে। এ ব্যাপারে আনোয়ার হোসেন সুমন সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন। নির্বাচন আচরণ বিধি মেনে প্রচারকার্য পরিচালনার জন্য তিনি পার্টির কর্মীবৃন্দকে অনুরোধ জানান। নির্বাচিত হলে বঞ্চিত সিলেটের উন্নয়নে তিনি সংসদে সোচ্চার ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল