admin

প্রকাশিত: 10:17 AM, January 23, 2026

হবিগঞ্জে তারেক রহমান বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায়

হবিগঞ্জে তারেক রহমান বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায়

হবিগঞ্জ প্রতিনিধি:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত সময়ে দেশের নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। তিনি বলেন, অনেক তরুণ-তরুণী ও যুবক-যুবতী জন্মের পর আজও ভোট দেয়ার সুযোগ পাননি। এখন দেশের মানুষ ভোট দিতে চায়, নিজের ভোট নিজে দিতে চায়। বিএনপিও জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে চায়। বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ভোটাধিকার। সেই অধিকার কেড়ে নেয়ার কারণেই দেশ আজ নানা সংকটে পড়েছে। তিনি বলেন, ভোটের অধিকার নষ্ট হলে জবাবদিহিতা থাকে না, আর জবাবদিহিতা না থাকলে দুর্নীতি, বেকারত্ব ও বৈষম্য বাড়ে। তিনি হবিগঞ্জের চারটি আসনের প্রার্থীদের জনতার সামনে পরিচয় করিয়ে দেন। হবিগঞ্জ-১ আসনের রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনের আলহাজ জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনের সৈয়দ মো. ফয়সলের পক্ষে ধানের শীষে ভোট চান।

তারেক রহমান বলেন, ভোটের দিন পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবেই জনগণের ভোটের অধিকার নষ্ট করা না যায়। তিনি অভিযোগ করেন, ইতিমধ্যে ভোট দখলের নানা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। প্রবাসী পোস্টাল ভোটসহ বিভিন্ন কৌশলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি। তারেক রহমান বলেন, দেশের লাখ লাখ শিক্ষিত যুবক বেকার। তাদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। চা শ্রমিকসহ সব পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেয়া হবে, যাতে ন্যূনতম জীবনযাপন নিশ্চিত করা যায়। তিনি বলেন, ধর্মীয় খাতের সঙ্গে জড়িতদের অবদান রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। তাই বিএনপি ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে। পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি কার্ড চালু করা হবে। জামায়াতের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, যারা ’৭১ সালে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের মানুষ আগেই দেখেছে। নতুন করে দেখার কিছু নেই। যারা নির্বাচনের আগে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা পাঠিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন হবে ন্যায়পরায়ণতার নির্বাচন। এই নির্বাচন হবে জনগণের নির্বাচন। তিনি বলেন, জনগণের রায়ে সরকার গঠিত হলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে। জনসভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জিকে গউছ, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ আসনের ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি শাম্মী আক্তার শিফা ও হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সল।

জনসভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। সভা সঞ্চালনা করেন বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। এতে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় মোট ভোটার ১৮ লাখ ৯ হাজার ৯৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৩ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৮ লাখ ৯৬ হাজার ১৮০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৪ জন। জেলায় বিএনপি’র চার প্রার্থীসহ মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট