admin

প্রকাশিত: 1:49 PM, November 24, 2026

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’Ñএমন হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চৈতন্যপুর গ্রামের আ. রউফের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গত রবিবার সন্ধ্যায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আতাউস সামাদকে গ্রেফতার করে। সম্প্রতি মাধবপুর থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল।
জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে দেওয়া তার হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই স্ট্যাটাসে আতাউস সামাদ লেখেন- ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’
স্ট্যাটাসে তিনি দাবি করেন, তাকে গ্রেফতারের জন্য সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন; তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না এবং পরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেফতার হন। রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাগারে যেতে হয়েছে বলেও ওই স্ট্যাটাসে দাবি করেন আতাউস সামাদ।
তবে সে সময় ফেসবুক স্ট্যাটাসে নিজের নামে করা ওই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছিলেন এএসআই দেলোয়ার হোসেন। কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত এই পুলিশ কর্মকর্তা বলেছিলেন, আতাউস সামাদ তার নামে ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন, তার কোনো ভিত্তি নেই।


সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা দুই শতাধিক।

সিলেটে কৃষক ব্যাংকের সংযোগ সম্মেলন কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

সিলেটে কৃষক ব্যাংকের সংযোগ সম্মেলন কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ২৭ নভেম্বর

ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ২৭ নভেম্বর

সিলেট বিভাগে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৭ নভেম্বর শুক্রবার সিলেট

চাচাতো ভাইদের ছুরিকাঘাতে এক যুবক খুন

চাচাতো ভাইদের ছুরিকাঘাতে এক যুবক খুন

স্টাফ রিপোর্টার: বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের উপর্যুপরি ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক

নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানা পুলিশ। গত রবিবার

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

সিলেটের সংবাদ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার আন্তঃশিক্ষা

মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান, ছয় মাদকসেবীর দণ্ড

মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান, ছয় মাদকসেবীর দণ্ড

স্টাফ রিপোর্টার: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সিলেট নগরীর কাষ্টঘর ও কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ছয়