admin
প্রকাশিত: 3:43 PM, January 26, 2026
স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসন। চায়ের টেবিল থেকে শুরু করে হাট-বাজার- সবখানেই এখন হিসাবনিকাশ চলছে, কার মাথায় উঠবে জয়ের মুকুট? এবারের নির্বাচনে এই আসনে মূলত বিএনপি জোট, ১০ দলীয় নির্বাচনী ঐক্য এবং হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সিলেট-৫ আসনে বিএনপি সরাসরি প্রার্থী না দিয়ে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন দিয়েছে। ধানের শীষ প্রতীকের বিশাল ভোটব্যাংক এবং জমিয়তের নিজস্ব বলয় তাকে দৌড়ে অনেকটা এগিয়ে রাখছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জোটের সিদ্ধান্ত অনুযায়ী কোমর বেঁধে মাঠে নেমেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটের সংহতি
বজায় থাকলে উবায়দুল্লাহ ফারুকের পাল্লা বেশ ভারী হবে। অন্যদিকে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন মুফতি আবুল হাসান। তিনি খেলাফত মজলিসের প্রার্থী। জকিগঞ্জ ও কানাইঘাটে জামায়াতের একটি সুশৃঙ্খল ও বিশাল ভোটব্যাংক দীর্ঘদিনের। তাদের ক্যাডারভিত্তিক সাংগঠনিক শক্তি এবং ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে মুফতি আবুল হাসান নির্বাচনী ময়দানে বেশ উত্তাপ ছড়াচ্ছেন। জোটের ঐক্যবদ্ধ প্রচারণায় তিনি ধানের শীষের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। তবে সব হিসাব পাল্টে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করা সাবেক ছাত্রনেতা ও বিএনপি ঘরানার জনপ্রিয় মুখ মামুনুর রশীদ (চাকসু মামুন)।
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় তিনি সাধারণ ভোটারদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করেছেন। বিশেষ করে তরুণ ভোটার এবং বিএনপি’র তৃণমূলের একটি বড় অংশ যারা প্রথাগত জোটের রাজনীতির বাইরে নিজস্ব প্রার্থী চেয়েছিলেন, তাদের কাছে চাকসু মামুনের গ্রহণযোগ্যতা লক্ষণীয়।
তার ব্যক্তিগত ক্যারিশমা ও ক্লিন ইমেজ ভোটের মাঠে ফ্যাক্টর হতে পারে। সিলেট-৫ আসনে বরাবরই ধর্মীয় প্রভাব ও আলেম-ওলামাদের ভোট বড় ভূমিকা পালন করে। একদিকে মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মুফতি আবুল হাসানের ধর্মীয় আবেদন, অন্যদিকে চাকসু মামুনের রাজনৈতিক জনপ্রিয়তা- এই ত্রিমুখী লড়াইয়ে সাধারণ ভোটাররা এখন বিভক্ত। এ ছাড়া আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী ময়দান থেকে সরে থাকায় এই আসনের সমীকরণ পুরোপুরি বদলে গেছে।
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,