admin
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬
ক্রীড়া ডেস্ক:
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের অভিযোগ অনেক দিন ধরেই। এলপিএলে এবার ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত তামিম রহমানকে কড়া শাস্তি দিয়েছেন আদালত। প্রায় ১ কোটি টাকা জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হয়েছে তাঁকে।
বাংলাদেশি–বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিমের শাস্তির কথা আজ নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। ৮০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯৭ লাখ টাকা জরিমানা। নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের এক কর্মকর্তা বলেন, ‘তাঁকে (তামিম) দোষী সাব্যস্ত করা হয়েছে। চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যার মধ্যে পাঁচ বছরের জন্য সেটা স্থগিত।’ তিনি ডাম্বুলা থান্ডার্সের মালিক ছিলেন। এমনকি এই ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার মুজিব উর রহমানও জড়িয়ে গেছেন। পাকিস্তানি এই নাগরিকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন।
২০২৪ সালে যখন ডাম্বুলা থান্ডার্স নামে এলপিএলের এক ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন, সে সময়ই তাঁকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তিনি জামিনে বের হয়েছিলেন। দুই বছর পর ঠিকই শাস্তি পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার ২০১৯ সালের এক আইনে এবার তামিমকে শাস্তি দেওয়া হয়েছে। যে আইন খেলাধুলায় দুর্নীতি দমনের লক্ষ্যে করা হয়েছিল। টুর্নামেন্টে এক ক্রিকেটারকে প্রভাবিত করার পাশাপাশি জুয়ার অভিযোগ স্বীকার করেছেন তামিম।
তামিমকে যখন ২০২৪ সালে গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক তার পরই নতুন কোম্পানি দায়িত্ব নেয় ডাম্বুলার। ডাম্বুলা থান্ডার্সের পরিবর্তে তখন ডাম্বুলা সিক্সার্স নামে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৪ সালে সবশেষ আয়োজিত এলপিএলে গল মার্ভেলসকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস।
স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড
ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি
প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা
স্টাফ রিপোর্টার: শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, বাংলাদেশকে আরও বিনিয়োগযোগ্য, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মেয়র ও কাউন্সিলররা জনকল্যাণমূলক কোনো কাজ না করে
শিপন আহমদ: আধ্যাত্মিক নগরী ও অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সিলেটে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভিক্ষুকের উপদ্রব। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ
সিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজ মিলনায়তনে
ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) পরিচালিত রিটেইল সেলস প্রকল্পের উদ্যোগে সিলেটে একটি এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ব্র্যাক লার্নিং