admin
প্রকাশিত: 8:58 AM, January 30, 2026
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বেগম জিয়ার সংগ্রমী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী কোনো সাধারণ প্রদর্শনী নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রামের দৃশ্যমান দলিল। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে বেগম খালেদা জিয়ার ত্যাগ, দৃঢ়তা ও আপসহীন নেতৃত্বের ইতিহাস। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় স্বার্থ রক্ষা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া বারবার রাজপথে নেমেছেন। কারাবরণ, নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও তিনি কখনো মাথানত করেননি—এটাই তার নেতৃত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই আলোকচিত্রগুলো নতুন প্রজন্মকে জানাবে ক্ষমতায় থাকার জন্য নয়, বরং গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য রাজনীতি কাকে বলে।
গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর দুই দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় আহবায়ক প্রফেসর মোহাম্মদ ইকবাল, সিকৃবির সাবেক ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম, এ্যাব সিলেটের আহবায়ক প্রফেসর মোজাম্মেল হক, শাবিপ্রবির প্রফেসর শাহ আতিকুল হক, নারী ও শিশু অধিকার ফোরাম, সিলেটের আহ্বায়ক অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমেদ খসরু, সিকৃবির প্রয়ফেসর মোজাম্মেল হক, এ্যাব সিলেটের সদস্য সচিব ডা. জামিল আহমেদ, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম।
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, মহানবী হযরত
৬২ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০ কিলোমিটারই বেহাল, বড় বড় গর্তে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে দিন দিন বাড়ছে
সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের ত্রৈমাসিক সাধারণ সভা ও কস্টিউম ব্যাগ বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার বিকাল ৪ টায় নগরীর একটি
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠছেন বাঘা ইউনিয়নবাসী। বালু খেকো চক্রের অপতৎপরতা বন্ধের দাবিতে
নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ মিছিল
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি প্রথমে পুরোনো কারাগার এবং
সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত