admin

প্রকাশিত: 9:28 AM, January 30, 2026

গোয়াইনঘাটের প্রাকৃতিক সম্পদের ভান্ডারকে কাজে লাগিয়ে যুগান্তকারী উন্নয়ন করা সম্ভব

গোয়াইনঘাটের প্রাকৃতিক সম্পদের ভান্ডারকে কাজে লাগিয়ে যুগান্তকারী উন্নয়ন করা সম্ভব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাটের যে প্রাকৃতিক সম্পদের ভান্ডার আছে শুধুমাত্র তা সঠিকভাবে কাজে লাগালে গোয়াইনঘাটের যুগান্তকারী উন্নয়ন করা সম্ভব। অতীতে এই অঞ্চলে সম্পদের লুটপাট হয়েছে, কিন্তু গোয়াইনঘাটবাসীর প্রাপ্য উন্নয়ন হয়নি। এবার সময় হয়েছে গোয়াইনঘাটবাসী তথা প্রাকৃতিক সম্পদে ভরপুর কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলাবাসীর প্রাপ্য হক বুঝিয়ে দেওয়ার।

গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও- ৯নং ডৌবাড়ী ও পশ্চিম আলীর গাঁও ইউনিয়নে দিন ব্যাপি আয়োজিত সমাবেশ গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সদস্য মিজানুর রহমান ভূইয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মো: দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হোসেন জামাল, যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদকে বিজয়ী করার আহবান

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নির্বাচন রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদকে বিজয়ী করার আহবান

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের

নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে: ড. নূরুল ইসলাম বাবুল

নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে: ড. নূরুল ইসলাম বাবুল

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, মহানবী হযরত

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ভোগ চরমে

সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ভোগ চরমে

৬২ কিলোমিটারের মধ্যে প্রায় ৪০ কিলোমিটারই বেহাল, বড় বড় গর্তে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কে দিন দিন বাড়ছে

সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের ত্রৈমাসিক সাধারণ সভা ও কস্টিউম ব্যাগ বিতরণ সম্পন্ন

সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের ত্রৈমাসিক সাধারণ সভা ও কস্টিউম ব্যাগ বিতরণ সম্পন্ন

সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের ত্রৈমাসিক সাধারণ সভা ও কস্টিউম ব্যাগ বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার বিকাল ৪ টায় নগরীর একটি

সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোলাপগঞ্জে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফুঁসে উঠছেন বাঘা ইউনিয়নবাসী। বালু খেকো চক্রের অপতৎপরতা বন্ধের দাবিতে

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ র‌্যালি

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ মিছিল

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সিলেটে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি প্রথমে পুরোনো কারাগার এবং