admin

প্রকাশিত: 10:19 AM, January 31, 2026

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে একটি এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে, যাতে এখানকার তরুণরা বিশ্বমানের দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের সামগ্রিক চেহারা বদলে যাবে এবং প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর শিবগঞ্জস্থ শাকিল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তনু, শিবু, ইমতিয়াজ ও সুহাদ স্মৃতি পরিষদ সিলেট এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ৮৭৫ জন শিক্ষার্থী অংশ নেয় এবং ৩৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

মুক্তাদির বলেন, এবারের নির্বাচন সিলেটের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা পরিকল্পনা সাজিয়েছেন এবং তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, সিলেটে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, ভালো ফলাফল নিয়েও অনেক তরুণ-তরুণী চাকরি পাচ্ছে না। স্থানীয় অর্থনীতি মূলত দোকানপাট ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে শিল্পায়নের উদ্যোগ নেওয়া হবে এবং আইটি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। “সিলেটের অনেক তরুণ ইতোমধ্যে বিদেশি প্রতিষ্ঠানে অনলাইনে কাজ করছে। সরকারি সহায়তা ও অবকাঠামো পেলে এই খাত আরও প্রসারিত হবে,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সুদিপ রঞ্জন সেন বাপ্পু।

এদিকে, শনিবার সকাল ১০টায় ২১,২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রদক্ষিণ করে গণসংযোগ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রচারণা উৎসবমুখর রূপ নেয়। প্রচারণাকালে বিভিন্ন এলাকায় নারী ও শিশুরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পথচারীরা হাততালি দিয়ে স্বাগত জানান। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সৈয়দ বাবুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা

৩৩ বছর ধরে রাজনীতির মাঠে দেওয়ান আরাফাত চৌধুরী জাকি

৩৩ বছর ধরে রাজনীতির মাঠে দেওয়ান আরাফাত চৌধুরী জাকি

স্টাফ রিপোর্টার: ১৯৯৩ সালে রাজনীতিতে পথচলা শুরু করেন বিএনপি নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ১২নং ওয়ার্ড

ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ধোপাগুল পয়েন্টে ফেলুডা

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’র পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’র পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উপলক্ষে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’র প্রাক-নির্বাচনী পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করা

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ