admin

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

তরুণদের কাজে লাগিয়ে প্রযুক্তি বিপ্লব করতে চায় বিএনপি: খন্দকার মুক্তাদির

তরুণদের কাজে লাগিয়ে প্রযুক্তি বিপ্লব করতে চায় বিএনপি: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

  •  ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে কাজ করবে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এখন সময় তথ্যপ্রযুক্তির। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তরুণরা দুনিয়া বদলে দিচ্ছে। এই সময়ে আমাদেরকে পিছিয়ে থাকলে চলবে না। সিলেটে বিপুল সংখ্যক তরুণ, যুবক রয়েছে, যাদের উদ্যম আছে, তথ্যপ্রযুক্তি খাতে কিছু করার চিন্তা আছে। কিন্তু সীমিত সুযোগ, গাইডলাইনের অভাব ও পরিকল্পনাহীনতায় এই উদ্যম কাজে লাগছে না। ইনশা আল্লাহ, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সিলেটসহ সারাদেশে তথ্যপ্রযুক্তি খাতকে ঢেলে সাজাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করবে। প্রযুক্তি খাতে যাতে লাখো তরুণের কর্মসংস্থান হয়, সেই পরিকল্পনাও আমাদের আছে। বস্তুত প্রযুক্তি বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চায় বিএনপি।

গতকাল শুক্রবার সকাল ১১টায় নগরীর শাহপরানের বাহুবলে উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সিলেটে আইটি পার্ক করার নামে একটা ভুতুড়ে স্থাপনা করা হয়েছে। বিএনপি এই আইটি পার্ককে সিলেটের তথ্যপ্রযুক্তি খাতের মূলকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। যেখানে আইটি ইন্ডাস্ট্রি গড়ে ওঠবে, হাজারো তরুণের চাকরি হবে, হাজারো তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠবে।

মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুর রহমান খান হারুনের সভাপতিত্বে ও ৩৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সিভিক্স ভয়েজ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার এমবিই, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক ছাত্রনেতা তোফায়েল বাসিত তপু, বাহুবল গ্রীণ ল্যান্ড জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফা মেহেদী হাসান খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি মিজানুর রহমান।

ব্যবসাবান্ধব পরিবেশ গড়তে কাজ করবে বিএনপি:

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে চাঁদাবাজি করার কোনো সুযোগ সিলেটে দেওয়া হবে না। চাঁদাবাজদের জন্য সিলেটের মাটিতে কোনো জায়গা হবে না। গতকাল শুক্রবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ একটি হলরুমে চট্টগ্রাম সমিতি সিলেটের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মুক্তাদির বলেন, বিএনপির সরকার সবসময় ব্যবসাবান্ধব ছিল এবং ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। বিএনপির শাসনামলে দেশে টেকসই উন্নয়ন হয়েছে এবং বিপুল সংখ্যক নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে।
তিনি বলেন, সিলেটে এমন ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা হবে, যাতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। একটি শিল্প কলকারখানাকে ঘিরে আশপাশে আরও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রবাসীদের বিনিয়োগ সিলেটে আনার উদ্যোগ নেওয়া হবে এবং সিলেটকে শাকসবজি রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথাও জানান।

যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, সিলেট থেকে রপ্তানিযোগ্য পণ্য সহজে চট্টগ্রামে নেওয়ার জন্য ট্রেন সার্ভিস চালুর ব্যবস্থা করা হবে। পাশাপাশি সিলেট–চট্টগ্রাম সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলেও জানান তিনি। খন্দকার মুক্তাদির বলেন, বিএনপির সরকার হবে বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও বিএনপি সরকার নেবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের জন্য দেশপ্রেমিক ও মেধাবী নেতৃত্ব প্রয়োজন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সঠিক নেতৃত্ব বেছে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। চট্টগ্রাম সমিতি সিলেটের কার্যকরী কমিটির সদস্য সাইফউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বনাথ ঘোষ বিসুর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর কৃষকদলের আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, চট্টগ্রাম সমিতি সিলেটের আজীবন সদস্য খন্দকার জসিম উদ্দিন, চট্টগ্রাম সমিতি সিলেটের সহ-সাধারণ সম্পাদক হাফেজ সালাউদ্দিন কামাল, বৌদ্ধ সমিতি সিলেটের সভাপতি চন্দ্রশেখর বড়ুয়া ও উপদেষ্টা বাবু পিপলু বড়ুয়া প্রমুখ।

উঠান বৈঠকে বিশাল জনসভায় পরিণত:

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় সিলেট নগরীর বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের একটি মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তবে হাজারো মানুষের উপস্থিতিতে উঠান বৈঠকটি বিশাল জনসভায় পরিণত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল বক্সের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা