admin

প্রকাশিত: 12:20 PM, January 31, 2026

একটি দল নানা প্রলোভন দেখাচ্ছে, ফাঁদে পা দিবেন না : এমরান চৌধুরী

একটি দল নানা প্রলোভন দেখাচ্ছে, ফাঁদে পা দিবেন না : এমরান চৌধুরী
  • দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে কেন্দ্র করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। প্রথমদিকে দলের আরও কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যশী থাকলেও প্রতীক বরাদ্দের পর সবাই আনুষ্ঠানিকভাবে এমরান আহমদ চৌধুরীকে সমর্থন দেওয়ার ফলে এখন আর সিলেট-৬ আসনে নেই কোনো বলয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সব সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে প্রতিদিন সাত-সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দুই উপজেলার গ্রামে-গ্রামে চালিয়ে যাচ্ছেন এমরান আহমদ চৌধুরী ও ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দিনভর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে এমরান আহমদ চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত হয় গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, পথসভা ও উঠানবৈঠক।

এসব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি দল আপনাদের নানা প্রলোভন দেখাচ্ছে। আপনারা সে ফাঁদে পা দেবেন না। দেশ গড়তে বিএনপির মতো বাস্তবসম্মত পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত নিতে পারেনি। বিএনপি মানুষের সমস্যা চিহ্নিত করার চেষ্টা করছে। মানুষ কী চাইছে, আমারা জনগণের দ্বারে দ্বারে গিয়ে তা বুঝতে চেষ্টা করছি। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নের মধ্যদিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে প্রকৃত অর্থেই মডেল দুটি উপজেলা আপনাদের আমি উপহার দিবো ইনশা আল্লাহ। আপনারা শুধু ১২ ফেব্রুয়ারি ধানের শীষে সিল মেরে আমাকে সেবক করে মহান জাতীয় সংসদে পাঠান। এমরান আহমদ চৌধুরী শুক্রবার পবিত্র জুমআর নামাজ আদায় করেন বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর জামে মসজিদে। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল ও মতিবিনিময় করেন।

এর আগে বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ গ্রামে আয়োজিত সভায় বক্তব্য রাখেন। স্থানীয় বিএনপি নেতা ময়নুল ইসলাম জিলফুর সভাপতিত্বে ও মদাদুর রহমান স্বপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাসুক আহমদ, ছমির উদ্দীন, পুর্বপাড়া মসজিদের মোতাওয়াল্লি আব্দুস সালাম, দুলাল আহমদ, বাদশা আহমদ, খালেদ আহমদ, ফখরুল ইসলাম, পারভেজ আহমদ, জুবের আহমদ, মস্তাক আহমদ, জাহাঙ্গীর হোসেন, রাহুল আহমদ সাহেল, সালে আহমদ গেদা, ফেরদৌস আলম ও মিজুবুর রহমান। তার আগে বৃহস্পতিবার রাত ও বিকালে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌঘরী বাজারে এবং এ ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে, সিলেট-৬ আসনের দুই বিশিষ্টজন- গোলাপগঞ্জ এমসি একাডেমির সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও উত্তর বিশ্বনাথ কলেজের অধ্যক্ষ নেছার আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এক শোকবার্তায় তিনি দুই মরহুমের মাগফিরাত কামনা ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


সর্বশেষ সংবাদ

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান  শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। গতকাল