admin
প্রকাশিত: 12:24 PM, January 31, 2026
স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি প্রায় দুই সপ্তাহ। প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা যখন বড় বড় জনসভা ও রাজনৈতিক সমীকরণ মেলাতে ব্যস্ত, তখন তাদের স্ত্রীরা সামলাচ্ছেন তৃণমূলের মাঠ। বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের মন জয় করতে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। স্বামীদের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরছেন সবার মাঝে।
সিলেট-১ আসন, সিলেট-৩ ও সিলেট-৪ আসন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের তিনজন প্রার্থী। এরমধ্যে সিলেট-১ আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৩ আসনে এমএ মালিক এবং সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী। তিনটি আসনেই তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও দিনরাত বিভিন্ন স্থানে প্রচারণা, পথসভায় ও উঠান বৈঠকে যোগ দিচ্ছেন।
সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে মাঠে কাজ করছেন তার সহধর্মিণী জাকিয়া ইয়াসমিন। নির্বাচনের আগেই যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ভোটারদের কাছে গিয়ে সিলেট-৩ আসনে ধানের শীষের প্রার্থী এমএ মালিকের স্ত্রী দিলারা মালিক দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর সিলেট-৪ আসনে ভোটের মাঠের ক্যারিশমাটিক আরিফুল হক চৌধুরীর জন্য সহধর্মিণী সামা হক চৌধুরী প্রচারণায় উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন।
সাধারণত রাজনৈতিক সভাগুলোতে পুরুষ কর্মীদের আধিক্য থাকলেও, প্রার্থীদের স্ত্রীদের এই জনসংযোগ কর্মসূচিতে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি। তারা কেবল ভোটই চাইছেন না, বরং নারীদের সুখ-দুঃখের কথা শুনছেন। রান্নার ঘর থেকে শুরু করে সবখানেই পৌঁছে যাচ্ছে তাদের প্রচারণার বার্তা। জানা যায়, তিনটি আসনে এই তিন প্রার্থীর সহধর্মিণীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এতে দৃষ্টি কাড়ছে ভোটারদের। বিশেষ করে নারী ভোটাররা তাদের কাছে তুলে ধরছেন বিভিন্ন সমস্যার কথা। তারাও ভোটারদের কথা শুনছেন এবং নিজেদের পরিকল্পনা। সেই সাথে তারেক রহমানের নেতৃত্বে আগামীর নতুন দেশ গঠনের বার্তা পৌঁছে দিচ্ছেন।
সম্প্রতি সিলেট নগরীর বিভিন্ন এলাকায় স্বামীর প্রচারণায় অংশ নেন সিলেট -১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের স্ত্রী জাকিয়া ইয়াসমিন। এসময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন ও স্বামীর জন্য দোয়া চান।
নির্বাচনে স্বামীর জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী জানিয়ে গণমাধ্যমকে বলেন, সিলেটবাসী তাকে (সিলেট-১ আসন থেকে) অবশ্যই ধানের শীষে জয়ী করবেন ইনশাআল্লাহ। আমি যেখানেই যাচ্ছি, অনেক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। লোকজন অনেক পছন্দ করেন তাঁকে। আমার বিশ্বাস তিনি জয়ী হবেন, ধানের শীষকে জয়ী করবেন।
গতকাল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পুরানবাজার ৮ নং ওয়ার্ডে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এমএ মালিকের স্ত্রী দিলারা মালিক। এসময় তিনি বলেন, আমরা লন্ডনের নাগরিকত্ব ছেড়ে স্থায়ীভাবে দেশে চলে আসছি। স্কুলের কথা বলুন আর বিশ্ববিদ্যালয়ের কথা, নারীদের শিক্ষার গুরুত্ব অনেক। কারণ একটি শিক্ষিত নারী সমাজ গড়ে তুলতে পারলে একটি আদর্শ সমাজ গড়ে ওঠে। আমরা নারীদের জন্য কিছু করব। মালিক সাহেব যখন সংসদে যাবেন, তখন আমরা তার কাছে আবদার জানাব যেন নারীদের জন্য কিছু করেন। সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর পক্ষে মাঠে কাজ করছেন সহধর্মিণী সামা হক চৌধুরী। কোম্পানীগঞ্জ উপজেলায় পূর্ব ইসলামপুর ইউনিয়নে বালুচর দয়ার বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সামা হক চৌধুরী বলেন, আরিফুল হক চৌধুরী নির্বাচনে জয়ী হলে প্রথমেই পাথর কোয়ারি খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন এবং সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করা হবে। কোনো ধরনের মেশিন ব্যবহার করা হবে না। যাতে আমাদের শ্রমিক ভাই- বোনেরা কাজ করে সংসার চালাতে পারেন। মহিলাদের চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা গ্রহণ করার জন্য তাঁকে বলবো। এছাড়াও রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করে যাবেন।
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর
রুবেল আহমদ, গোয়াইনগাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় বালুমহালের সীমানার ভেতরে বালু উত্তোলনের ড্রেজার ও মেশিন রাখায় ১ লাখ
স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের