admin

প্রকাশিত: 12:50 PM, January 31, 2026

নির্বাচিত হলে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করবো

নির্বাচিত হলে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করবো

বিয়ানীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও সিলেট-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর আঘাতে বিশ্বাস করে না। বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মাবলম্বীরা বসবাস করেন। গত বৃহস্পতিবার রাতে বিয়ানীবাজার উপজেলার হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে জামায়াতে ইসলামী।

এসময় তিনি দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানিয়ে হিন্দু নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘আমরা হিন্দু সম্প্রদায় সহ ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার ব্যবস্থা এবং স্বাধীন কমিশন করে তাদের ওপর হামলা-নির্যাতনের বিচার করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবো।’

হিন্দু সম্প্রদায়ের প্রবীণ মুরব্বি খমা বৈদ্যের সভাপতিত্বে বিয়ানীবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলালের সঞ্চালনায় সভায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন মানুষ তাদের মতামত তুলে ধরে বক্তব্য দেন। এসময় উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহও জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে ধ্বংস

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে ধ্বংস

রুবেল আহমদ, গোয়াইনগাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ

জকিগঞ্জে বালুমহালের ভেতরে ড্রেজার রাখায় জরিমানা

জকিগঞ্জে বালুমহালের ভেতরে ড্রেজার রাখায় জরিমানা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় বালুমহালের সীমানার ভেতরে বালু উত্তোলনের ড্রেজার ও মেশিন রাখায় ১ লাখ

চা খাতকে টেকসই ও রাজস্বনির্ভর শিল্পে রূপান্তরের উদ্যোগ: খন্দকার মুক্তাদির

চা খাতকে টেকসই ও রাজস্বনির্ভর শিল্পে রূপান্তরের উদ্যোগ: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে

টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের