admin
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি বলেছেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং কেন্দ্রের শৃঙ্খলা বজায় থাকে, তা নিশ্চিত করা আনসার সদস্যদের প্রধান দায়িত্ব। এবার সশস্ত্র আনসার সদস্যরা প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় কেন্দ্রের ভেতরে অবস্থান করবেন। ফলে কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া বা কোনো বেআইনি কাজ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। গতকাল সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘হাজিরা প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সদস্য ‘সুরক্ষা অ্যাপ’-এ ‘এন্ড ইউজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিকভাবে এই অ্যাপের মাধ্যমে রিপোর্ট করবেন, যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্ট্রাইকিং টিম রেসপন্ডার হিসেবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, এবারের নির্বাচনেই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন অস্ত্রধারী সদস্য বিশেষভাবে মোতায়েন করা হবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ঝুঁকি বিবেচনায় ১৩ জন সদস্যের মধ্যে ৩ জন সদস্য অস্ত্রসহ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। প্রধান অতিথি উপস্থিত জনবলকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনী নিরাপত্তা দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, বিএএম, এনডিসি, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মো: শাহ নেওয়াজ হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার সহ সিলেট জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ।
সিলেট জেলার ১৩টি উপজেলার মোট ১,০১৬টি ভোটকেন্দ্রে এই নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে পিসি, এপিসি এবং সাধারণ আনসার ও ভিডিপি সদস্যসহ মোট ১৩,২০৮ জন সদস্যকে এই নির্বাচনী মিশনে নামানো হচ্ছে।
উল্লেখ্য, সারাদেশের ৪২,৭৭৯টি ভোট কেন্দ্রে মোট ৫,৫৬,১২৭ জন আনসার-ভিডিপি সদস্য এবারের নির্বাচনে জননিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন। বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর
ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের