admin

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৬

নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: খন্দকার মুক্তাদির

নির্বাচিত হলে শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করবো: খন্দকার মুক্তাদির

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘নির্বাচিত হলে উন্নয়ন কার্যক্রমে শতভাগ জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। বিগত প্রায় দেড় যুগে উন্নয়ন কর্মকাণ্ডে জবাবদিহিতা ও স্বচ্ছতা ছিল না। স্থানীয় মানুষের সম্পৃক্ততাও ছিল না। কিন্তু সামনের দিনে উন্নয়ন কাজে থাকবে জবাবদিহিতা। ফলে কী কাজ হচ্ছে, কেন হচ্ছে, সব জনগণ সহজে জানতে পারবেন। অতীতের মতো আর কসমেটিক বা লোক দেখানো উন্নয়নও হবে না, হবে টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন। প্রতিটি এলাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আগে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন ও মসজিদের ইমামদের সম্পৃক্ত করা হবে। এতে করে এলাকার প্রকৃত চাহিদা অনুযায়ী কাজ করা সম্ভব হবে।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এবং দুপুরে কোর্ট পয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে এক সভায় তিনি এসব কথা বলেন। আদালত এলাকায় গণসংযোগ শেষে ২নং বার হলে এই সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘জনগণের টাকায় হওয়া প্রতিটি কাজের হিসাব জনগণের কাছেই দিতে হবে। উন্নয়নের নামে অপচয় কিংবা অনিয়মের কোনো সুযোগ রাখা হবে না। মানুষের বিশ্বাস ও আস্থার জায়গা থেকেই উন্নয়ন রাজনীতির নতুন ধারা বিএনপি শুরু করবে ইনশা আল্লাহ।’ সিলেট-১ আসনের প্রতিটি মানুষের প্রত্যাশার মর্যাদা রাখাই তাঁর মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
খন্দকার মুক্তাদির আরও বলেন, ‘নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে পর্যাপ্ত খেলার মাঠ করার উদ্যোগ নেওয়া হবে। সিটি করপোরেশনের নতুন ওয়ার্ডগুলোতে আলাদা করে খেলার মাঠ নির্মাণ এবং সদর উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি খেলার মাঠ গড়ে তোলা হবে। এছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ডে আন্তর্জাতিক মানের কাভার্ড স্পোর্টস ফ্যাসিলিটিজ নির্মাণ করা হবে, যেখানে মিনি ফুটবল, ভলিবলসহ ইনডোর খেলাধুলার সুযোগ থাকবে। সিলেটকে ক্রীড়াবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের আছে।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেটের আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবায়দুল রহমান ফাহমির পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন আশু ও মাহবুবুর রব ফয়সাল, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ, আইনজীবি সমিতির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সুহেল, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সভাপতি বদরুল আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ সুরমা ঝালোপাড়া, নগরীর শিবগঞ্জ, রিকাবীবাজার ও কানিশাইল পৃথক পথসভায় অংশগ্রহণ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজীব, কাতার বিএনপির সভাপতি শরীফুল হক সাজু, ফাতেমা জামান রোজী, সৈয়দ সাফেক মাহবুব, শাকিল মুরশেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা