admin

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচন নিয়ে এবারও ষড়যন্ত্র করছে ভারত: নাহিদ ইসলাম

নির্বাচন নিয়ে এবারও ষড়যন্ত্র করছে ভারত: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার রাজধানীর মালিবাগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন ঘিরে প্রতিবেশী একটি দেশ ষড়যন্ত্র করছে। প্রতিবেশী দেশের কূটনীতিকেরা বিভিন্ন মন্তব্য করছেন। এর আগে আওয়ামী লীগের আগের ভোট কারচুপির নির্বাচন সমর্থন দিয়েছে ভারত। এবারও তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।

নানা জায়গায় টাকা দিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়েছে।

রামপুরায় নির্বাচনী প্রচারে পরিকল্পিতভাবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, অতীতের মতো এবারও নির্বাচনী অনিয়মে ভারত সহযোগিতা করতে চায়। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বাড়ছে। কিছু বিদেশি পক্ষ প্রকাশ্যে বিএনপির পক্ষে বক্তব্য দিচ্ছে।


সর্বশেষ সংবাদ

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের