admin
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও তা‘লীমুল কুরআন সিলেট মহানগরীর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সমাজে অসংখ্য মানুষ রয়েছেন যাদের তিলাওয়াত সহীহ নয়। একজন মুসলিম হিসেবে পবিত্র কুরআন শুদ্ধভাবে পাঠ করা কেবল দায়িত্বই নয়, বরং ঈমানি দাবি। আজ যারা মেধার স্বাক্ষর রেখে সনদ গ্রহণ করেছেন, তাদের কাঁধে এখন এক বিশাল আমানত। সমাজের প্রতিটি স্তরে কুরআনের শিক্ষা পৌঁছে দিতে তাদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি গত সোমবার নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত তা‘লীমুল কুরআন সিলেট মহানগরীর ২০৩৮তম ব্যাচের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তা‘লীমুল কুরআন সিলেট মহানগরীর দায়িত্বশীল মাওলানা আব্দুল মুকিতের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্যানেল উস্তায ও মহানগর সেক্রেটারি আবদুল বাছেত মিলনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী মু‘আল্লিমদের হাতে সনদ তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারী মাওলানা আছাদুল হক, মাওলানা আব্দুল কাদির ও মাওলানা আব্দুল কুদ্দুসসহ মোট ১৪ জন শিক্ষার্থীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা ও অনুভুতি ব্যক্ত করেন মাওলানা আব্দুল কাদির, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নূর আহমদ, মাওলানা মারুফ আলম এবং মুহাম্মদ জাফর হোসেন। তাঁরা কুরআনের খাদেম হিসেবে আমৃত্যু কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্বব্যাপী পবিত্র কুরআনের প্রচার ও প্রসারের দোয়া কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন