admin
প্রকাশিত: 1:27 PM, February 20, 2026
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের নিবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। শপথ নিয়েছেন মাত্র একদিন আগে। ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকায় ফিরেই ছুটলেন জনসাধারণের দুর্ভোগ লাঘবে। দীর্ঘ ৩ বছর ধরে অচল গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নে দেওয়ানের সড়কের ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’ নামক সেতুটি সচল করতে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়ে ছুটে গেলেন জনগণের ভালোবাসায় বিজয়ী এই সাংসদ। সবাইকে নিয়ে করলেন পরিকল্পনা। সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন দ্রুত কাজ শুরু করার।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন – ঈদের আগেই প্রস্তাবনা যাবে সংশ্লিষ্ট দপ্তরে এবং প্রকল্প অনুমোদন হবে। ঈদের পরপরই টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরু হবে এবং কাজ শুরুর দুমাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
অপরিকল্পিতভাবে ‘দেওয়ানের পুল’ অর্ধেক ভাঙার ফলে ৩ বছর থেকেই দুর্ভোগে রয়েছেন দু’পারের কয়েক হাজার মানুষ। গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলার মানুষজন এই লিংক রোড দিয়ে সহজেই বিভাগীয় শহর সিলেটে যাতায়াত করতেন। কিন্তু দীর্ঘ ৩ বছর ধরে তারা রয়েছেন চরম ভোগান্তিতে। তবে এসব মানুষের দুর্ভোগ লাঘবে বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী কামরুল ইসলামসহ সংশ্লিষ্টদের নিয়ে সেতুটি পরিদর্শন করেন নতুন সাংসদ। এর আগে ২০ নভেম্বর সেটি পরিদর্শন করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছিলেন এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট-৬ আসনের সংসদ সদস্য বলেন- আমরা আজ সংশ্লিষ্টদের নিয়ে ঐতিহ্যবাহী সেতুটি পরিদর্শন করতে এসেছি এবং কবে কাজ শুরু করা যায় এ নিয়ে আলাপ করেছি। আমরা ‘দেওয়ানের পুল’-কে আর ক্ষতিগ্রস্ত না করে পাশেই একটি বক্স কালভার্ট করতে চাই। তবে এটি এমনভাবে করা হবে, যাতে পানির আবহ ঠিক থাকে। পাশাপাশি ‘দেওয়ানের পুল’-কে সংস্কার করে সেটি পর্যটন স্পটের মতো করে রাখা হবে, দর্শনার্থীরা যাতে এখানে এসে উপভোগ করেন। এছাড়া বক্স কালভার্ট হওয়ার আগ পর্যন্ত ‘দেওয়ানের পুল’-কে সংস্কার করে এর উপর দিয়ে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে। গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী কামরুল ইসলামসহ সংশ্লিষ্টরা আমাদের জানিয়েছেন, ঈদের আগেই সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা যাবে এবং প্রকল্প অনুমোদন হবে। ঈদের পরপরই টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরু হবে এবং এর দুমাসের মধ্যে শেষ করা হবে ইনশা আল্লাহ।
এমপি এমরান চৌধুরী আরও বলেন- এখানের লিংক রোডও বড় করতে হবে। এর জন্য জমি দিয়ে সহযোগিতা করতে হবে। আশা করি স্থানীয়রা এ বিষয়ে এগিয়ে আসবেন।
‘দেওয়ানের পুল’ পরিদর্শনকালে লক্ষিপাশা ইউনিয়ন পরিষদের সদস্য জামিল আহমদ, আব্দুল আহাদ, দিলাল আহমদ, জালাল আহমদ, আব্দুল করিম মানিক, ঈসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তারেক আহমদ, সহ-সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জেলা যুবদলের সদস্য লায়েক আহমদ ও মনছুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নিজামুল কাদির লিপন ও লায়েছ আহমদ, যুবদল নেতা মোহন আহমদ ও কামিল আহমদসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও