admin
প্রকাশিত: 3:50 PM, February 25, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে এক নারী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ৩টি মোটরসাইকেলে আসা ৬ ছিনতাইকারী ওই নারীর অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী নারী ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের একটি সড়ক দিয়ে অটোরিকশাটি যাওয়ার সময় মোটরসাইকেল আরোহীরা সেটির গতিরোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতর থেকে ব্যাগটি ধরে টানাটানি শুরু করে। ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ভুক্তভোগী নারীকে অটোরিকশা থেকে নেমে চিৎকার করতে দেখা যায়।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগের। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশকে দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ কমিশনারকে গুরুত্বের সাথে দেখার অনুরোধ জানিয়েছি। তিনি আরও ধারণা করেন, ব্যাংকের তথ্য পাচার বা পরিচিত কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, ঘটনার একটি মৌখিক অভিযোগ তারা পেয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর
রুবেল আহমদ, গোয়াইনগাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় বালুমহালের সীমানার ভেতরে বালু উত্তোলনের ড্রেজার ও মেশিন রাখায় ১ লাখ
স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের