admin
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬
বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, “মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসেই মহাগ্রন্থ আল-কুরআন নাজিল হয়েছে এবং ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদর সংঘটিত হয়েছিল। তাই আমাদের সকলকে রমজানের শিক্ষাকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগিয়ে একটি ইনসাফভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
গতকাল সোমবার সিলেট নগরীর তালতলাস্থ গুলশান রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ‘তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও নায়েবে আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমার দেশ সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আলম, জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ লিটন, লেবার পার্টি মহানগর সভাপতি খালেদ আহমদ, এলডিপি জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন এবং নেজামে ইসলাম পার্টির মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা মুহিবুর রহমান, মুফতি রশিদ আহমদ, সাংবাদিক আকতার সাদিক চৌধুরী, ব্যবসায়ী সাজ্জাদ খান এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতা আবু তাহের মিসবাহসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং সংযমের মাধ্যমে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করার আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর
ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের
মো. জুনেদ আহমদ, ফ্রান্স: গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম