admin
প্রকাশিত: 5:39 PM, March 5, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ উপজেলার একটি সরকারি উন্নয়ন প্রকল্পের সড়ক থেকে প্রায় ১৫ লাখ ইট রাতের আঁধারে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। অভিযোগ পাওয়ার পর তদন্তের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়কটি আগে হেরিং বন্ড পদ্ধতিতে মেরামত করা হয়। সম্প্রতি ওই এলাকায় সরকারি উদ্যোগে মাটি কাটার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সড়কের ইট অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে খুলে নিচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ৬নং ওয়ার্ডের একটি সংযোগ সড়কে সরকারি বরাদ্দে ইট সলিংয়ের কাজ চলমান রয়েছে। তবে প্রকল্প এলাকার হেরিং বন্ডের বিপুলসংখ্যক ইট রাতের বেলায় সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, সরকারি সম্পদ আত্মসাতের উদ্দেশ্যেই এ কাজ করা হচ্ছে, যা চলমান উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলেছে।
এলাকাবাসীর পক্ষে আবু ইউসুফ মোহাম্মদ তাজুল ইউএনওর কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে তিনি বলেন, “সরকারি অর্থে ক্রয়কৃত নির্মাণসামগ্রী এভাবে লোপাট হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হবে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।” স্থানীয়রা জানান, দিনের বেলায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত নামলেই ইট সরিয়ে নেওয়া হচ্ছে। এতে জনমনে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পুরো সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।
অভিযোগের অনুলিপি সিলেট-৫ আসন (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, জকিগঞ্জ থানার ওসি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি জরুরি।
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,