admin

প্রকাশিত: 11:46 AM, November 23, 2025

সিলেট-১ : উন্নয়নের মহাপরিকল্পনায় বিশিষ্টজনদের যুক্ত করেছেন খন্দকার মুক্তাদির

সিলেট-১ : উন্নয়নের মহাপরিকল্পনায় বিশিষ্টজনদের যুক্ত করেছেন খন্দকার মুক্তাদির

# বিরামহীন প্রচারণা-গণসংযোগ

# দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ

দলীয় দৃষ্টিকোণের বাইরে গিয়ে নাগরিকদের মূল্যায়ন করছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। আগামী দিনে এলাকাভিত্তিক কী কী উন্নয়ন করতে হবে- বিরামহীন প্রচারণায় সাধারণ মানুষের সঙ্গে মিশে মতামত নিচ্ছেন তাঁদের।
সর্বোপরি সিলেট মহানগর ও সদর উপজেলার প্রতিটি ওয়ার্ডে দলের বাইরে গিয়ে নাগরিকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সমাজের গুরুত্বপূর্ণ ও প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের রাখা হয়েছে এসব কমিটিতে। খন্দকার আব্দুল মুক্তাদির জনপ্রতিনিধি নির্বাচিত হলে প্রতিটি নাগরিক কমিটির সঙ্গে পরামর্শ করে এলাকাভিত্তিক উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিটি উন্নয়নপ্রকল্প বাস্তবায়নে এসব কমিটির নেতৃবৃন্দকে যুক্ত রাখা হবে। এদিকে, ধারাবাহিক প্রচারণা এবং গণসংযোগের অংশ হিসেবে শনি ও রবিবার (২২-২৩ নভেম্বর) সিলেট মহানগরের বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। সঙ্গে ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দেখা গেছে- সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদির যেদিকে যাচ্ছেন, বিপুল সাড়া পাচ্ছেন। নেই কোনো ধর্মের ভেদাভেদ। সকল ধর্ম বর্ণের মানুষ যেন তাকে আপন করে নিচ্ছেন। এমনই এক চিত্র দেখা যায় শনিবার সন্ধ্যায়। মহানগরের ৩৭ নং ওয়ার্ডের ডলিয়া এলাকায় আব্দুল মুক্তাদিরকে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় ছিলো। অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে আশি-ঊর্ধ্ব এক নারী হঠাৎ নিজের চেয়ার উঠে এসে খন্দকার মুক্তাদিরের মাথায় হাত বুলিয়ে দিলেন আশীর্বাদ কনের। অন্যদিকে, রবিবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট মহানগরের সুবিদবাজার, রিকাবিবাজারে গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির। এসময় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। সাধারণ মানুষের সাথে রাস্তায় বসেও কথা বলেন।
গণসংযোগের সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, জিয়াউল হক জিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রিকাবীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান, ব্যবসায়ী ফয়েজ আহমেদ খান বেলাল, সদর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, আম্বরখানার বিশিষ্ট ব্যবসায়ী বুরহান উদ্দিন লাকি, মহানগর শ্রমিক দলের সদস্য আলম জীবন ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফজল প্রমুখ। এর আগে সকাল ৯টায় খন্দকার মুক্তাদির সিলেট সদর উপজেলার খাদিমনগরের চা বাগানের রবিবারি বাজারে গণসংযোগ করেন।
দুদিনের পৃথক মতবিনিময়ে খন্দকার মুক্তাদির বক্তৃতাকালে বলেন- আমি জনপ্রতিনিধি নির্বাচিত হলে শুধুমাত্র একটি দলের নয়, জনগণের। তাই যত উন্নয়ন হবে, কাউকে বাদ দিয়ে নয়, নাগরিকদের নিয়ে গঠিত কমিটির পরামর্শের ভিত্তিতেই হবে। রাষ্ট্রের টাকার স্বচ্ছভাবে ব্যবহৃত হওয়ার জন্যই এটি করা হবে।
তিনি আরো বলেন- কসমেটিক উন্নয়ন নয়, কাজের গুণগতমান বজায় রেখে একটি সুন্দর সিলেট গড়ে তোলাই আমার প্রত্যয়।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় মহানগরের ৩৭ নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের সাথে ডলিয়া এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিরাজ কুমার দাস। জলি পুরকায়স্থ-এর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সহ সভাপতি শহীদ আহমদ চেয়ারম্যান, মহিলা দলের নেত্রী নিগার সুলতানা ডেইজি প্রমুখ। একই রাতে ৯ নং ওয়ার্ড এর সনাতন সম্প্রদায়ের উদ্যোগে বাগবাড়ি আখড়াগলিতে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমর চৌধুরী।
বাপ্পু দত্তের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা নিহার রঞ্জন দাস, সুদীপ সেন বাপ্পু, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম আশুতোষ ধর চৌধুরী, পূজা কমিটির সাধারণ সম্পাদক মিঠু কপালি, ৯ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা মনোরঞ্জন চক্রবর্তী, রিপন ভট্টাচার্য, অরুণ দেব প্রমুখ। পরে রাত ১০ টায় ৭ নং ওয়ার্ডের বৃহত্তর ফাজিলচিস্ত আবাসিক এলাকা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশিষ্ট ব্যবসায়ী মেহেদি হাসান বাবুর সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সায়েম আহমদের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন ও  উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপি নেতা মাহবুব কাদির শাহী, জিয়াউল হক জিয়া, সিলেটের বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী জুবায়ের আহমদ প্রমুখ।
এরপরে আম্বরখানা পয়েন্ট ভিউ শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার মুক্তাদির। ব্যবসায়ী মো. আব্দুল মুহিতের সভাপতিত্বে ও মো. রাহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  রেজাউল হাসান কয়েছ। এদিকে, রবিবার বিকেলে খাদিমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রংগীটিলা গ্রামে আয়োজিত মহিলা সমাবেশে বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত হন। এসময় খন্দকার আব্দুল মুক্তাদির তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং বক্তব্যকালে এসব সমাধানের আশ্বাস প্রদান করেন।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও