admin
প্রকাশিত: 2:02 PM, March 6, 2026
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান বলেছেন, কুরআন ও হাদিসের আলোকে দ্বীনি ও জাগতিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে মুসলমানদের অবগত করা অনেক গুরুত্বপূর্ণ কাজ। সমাজের কল্যাণ ও প্রজন্ম গঠনে দ্বীনি ইলম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীনি ইলম ও জাগতিক ইলিম ছাড়া সমাজে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিটি পরিবারে সন্তানদের দ্বীনি ও জাগতিক শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য।
তিনি বলেন- আল্লাহ পাক কুরআনে বলেন, ‘যারা ঈমান এনেছে, তাদের মধ্যে আলেমদের মর্যাদা আল্লাহ বহু উচ্চতায় উন্নীত করেন।’ রাসুলুল্লাহ (সাঃ) বলেন, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ ধরে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।
তিনি গত বুধবার সিলেটের অন্যতম ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ মাদ্রাসার সবক প্রদান, সবক সমাপণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ মাদরাসা সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা জিল্লুর রহমান।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন শাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, শাবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মদ শফিকুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডা. আবুল হোসেন চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট রেজাউল করিম, স্বাদ এন্ড কোং এর এমডি নুরুল আলম।
উপস্থিত অতিথিবৃন্দ তানযীমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার মান ও কার্যক্রমের প্রশংসা করেন। দ্বীনি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারে গুরুত্বারোপ করেন। দুইটি পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের ১ম অধিবেশনের শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত করেন আদিল আহমদ, ফারহান নাদিম চৌধুরী ও ওবায়দুল্লাহ মুনতাসির। তাদের হৃদয়গ্রাহী তেলাওয়াতে উপস্থিত অভিভাবক, অতিথিবৃন্দ ও শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানে ‘তানযীম সংগীত’ পরিবেশন করেন তানযীম শিশু শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানের ১ম অধিবেশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে প্রধান মেহমানের বক্তব্য রাখেন শাবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. ইসমাইল হোসেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে নবীণ শিক্ষার্থীদের সবক প্রদান করেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাইদ বিন নুরুজ্জামান আল-মাদানী। সমাপনী বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল।
উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের বিশেষ উপহার প্রদান এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও