admin
প্রকাশিত: 3:10 PM, March 7, 2026
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হোটেল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও পূর্ণাঙ্গ উৎসব বোনাসের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাত ১০টায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি ক্বীণ ব্রিজের দক্ষিণ পাড় থেকে শুরু হয়ে কদমতলী মোড় প্রদক্ষিণ করে হুমায়ুন রশীদ চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শাহীন আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মো. ছাদেক মিয়া।
সমাবেশে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, রমজান মাস সংযম ও আনন্দের বার্তা নিয়ে এলেও হোটেল শ্রমিকদের জন্য তা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। রমজানের শুরুতেই অনেক প্রতিষ্ঠান শ্রমিক ছাঁটাই করে দেয়। আর যাদের রাখা হয়, তাদের ওপর দ্বিগুণ-তিনগুণ কাজের বোঝা চাপিয়ে দেওয়া হলেও অতিরিক্ত মজুরি প্রদান করা হয় না।
তারা আরও বলেন, “সারা বছর শ্রম দিয়ে মালিকের মুনাফা নিশ্চিত করলেও ঈদের সময় বোনাসের জন্য শ্রমিকদের রাজপথে নামতে হয়, যা অত্যন্ত লজ্জাজনক। বর্তমান দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির বাজারে সামান্য মজুরি দিয়ে সংসার চালানোই যেখানে দায়, সেখানে বোনাস ছাড়া ঈদ উৎসব পালন করা শ্রমিক পরিবারের জন্য অসম্ভব।”
সমাবেশ থেকে অনতিবিলম্বে সকল হোটেল শ্রমিকের বকেয়া পাওনা ও ঈদ বোনাস পরিশোধের জন্য মালিকপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সাথে শ্রমিকের আইনি অধিকার নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান পদক্ষেপ না নিলে ঈদের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত, হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা মীর মোহাম্মদ জসীম উদ্দিন, ইমান আলী, জয়নাল মিয়া, জাকির হোসেন প্রমুখ। এছাড়াও শাহপরান, আম্বরখানা, বন্দরবাজার ও চন্ডীপুল আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে সমাবেশে অংশ নেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও