admin
প্রকাশিত: 4:41 PM, March 7, 2026
সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ সংগঠন “চাঁদপুর জেলা কল্যাণ সমিতি, সিলেট” এর দ্বি-বার্ষিক সম্মেলন, স্মরণিকা প্রকাশ, শিক্ষা বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর নয়াসড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে দ্বি-বার্ষিক সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্ত করে ২০২৬-২৭ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।
গঠণতন্ত্র মোতাবেক ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মহসিন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মো. আব্দুল হক মিয়াজী, সহ-সভাপতি মো. বাবুল আক্তার, মো. জাকির হোসেন, মো. খোরশেদ আলম বুলবুল, মির্জা মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শাহ মো. ফজলে আজিম পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল হাসনাত, মো. মাসুদ কাজী, মো. আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মো. সেলিম মজুমদার, সহ-অর্থ সম্পাদক মো. শামছুল হক, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম, প্রচার সম্পাদক মো. লোকমান হোসেন গাজী, দপ্তর সম্পাদক মো. রফিক মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রধান, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো.মিছবাহ উদ্দিন রনি, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক মো. আমির হোসেন খান। নির্বাহী সদস্যরা হলেন- গাজী মো. জহিরুল ইসলাম, মো. আলী আশরাফ পাটোয়ারী, মো. তাজুল ইসলাম সরকার, মোছাঃ রুনা সুলতানা, মো. আবু ইউসুফ, মো. ইসমাইল মিয়াজী, মো. রিয়াদ হোসেন, মো. নেয়ামত খান, মো. ছাত্তার সরকার, মো. আব্দুর রহিম, ফরিদ আহমেদ ও শাহাদাত হোসেন।
প্রধান নির্বাচন কমিশনেরর দায়িত্বপালন করেন, প্রফেসর ড. এস. এম. সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আবু জাফর ব্যাপারী, প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক, সমিতির সভাপতি গাজী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহসিন ভূঁইয়া ও প্রকৌশলী আবুল হাসনাতের যৌথ পারিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির আহবায়ক শাহ মো. ফজলে আজিম পাটোয়ারী।
আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এস. এম. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. মহসিন ভূইঁয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, বৃহত্তর কুমিল্লা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, পুলিশ সুপার শরিফুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মির্জা হারুন, সিনিয়র সহ-সভাপ্রতি আব্দুল হক মিয়াজি, শিক্ষার্থী উম্মে হাওয়া মালিহা, রফিকুল ইসলাম, রুনা সুলতানা প্রমুখ। সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
মুসলিম উম্মার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. শাহ আলম। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মো. রায়হান গাজী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও