admin
প্রকাশিত: 12:40 PM, November 23, 2025
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’—এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সিলেটে।
রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কবি নজরুল অডিটরিয়ামে শুরু হওয়া এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
গণশুনানিতে সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সেবা গ্রহণ করতে গিয়ে হয়রানি, অনিয়ম বা বঞ্চনার শিকার হওয়া সাধারণ নাগরিকরা মোট ৭৩টি অভিযোগ তুলে ধরেন। সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের উপস্থিতিতে উত্থাপিত এসব অভিযোগ যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় দুদক।
বক্তারা বলেন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সারাদেশে এ ধরনের গণশুনানির আয়োজন করা হচ্ছে। কোথাও দুর্নীতি বা অনিয়মের প্রমাণ মিললে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।
গণশুনানিতে স্বশরীরে উপস্থিত হয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট–ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়ক সংস্কার কাজে ধীরগতি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেন। পাশাপাশি সিলেট–ঢাকা রুটে বিমানের টিকিটের অতিরিক্ত মূল্য নিয়েও অভিযোগ করেন তিনি।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী ও দুদক সচিব মোহাম্মদ খালেদ রহিম। এতে সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন।
এর আগে সকালে সিলেট বিভাগীয় দুদক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাবও দিতে হবে, এটি বাধ্যতামূলক হওয়া উচিত। তিনি বলেন, “আমরা সম্পদের বিবরণী চাই; সেখানে বিদেশি সম্পদের হিসাব বাদ দিলে তা অন্যায় হবে।”
তিনি আরো বলেন, যার অপ্রকাশিত বা উনপার্জিত সম্পদ থাকবে, দুদক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দুদকের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, “২০০৮ সালে শেখ হাসিনার কৃষিজমি হলফনামায় ছিল ৫.২১ একর; তদন্তে দেখা যায় ২৯ একর। কিন্তু সে সময় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।”
সিলেটের সাদাপাথর লুটের ঘটনার তদন্তে দুদকের ওপর কোনো চাপ নেই বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে