admin
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পৃথক তিনটি সফল অভিযান পরিচালনা করেছে র্যাব-৯। গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জে পরিচালিত এসব অভিযানে একটি দেশীয় শটগান, কার্তুজ, ৭ হাজার ৬৮০ পিস ইয়াবা এবং ৩৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জড়িত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন পাইকপাড়া ইউনিয়নের সাতছড়ি এলাকায় ঢাকা-সিলেট পুরাতন হাইওয়ের একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা শটগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০:৫৫ মিনিটের দিকে অভিযানটি পরিচালিত হয়। একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অস্ত্রটি উদ্ধার করা হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত র্যাব-৯ তাদের দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৪৫টি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক ও এয়ারগান উদ্ধার করেছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন পাহাড়পুর ইউনিয়নের কামালমোড় এলাকায় একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে ৭ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প। গ্রেফতারকৃতরা হলেন— কামালমোড়া গ্রামের মৃত তারা মোল্লার ছেলে মোঃ জুবাঈদ (২১) এবং নিদারাবাদ গ্রামের মোঃ বিল্লাল মিয়ার ছেলে মোঃ আবেদ মিয়া (২২)।
র্যাব জানায়, ৩৯টি বায়ুরোধক জিপার প্যাকেটে এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারা বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশী মদসহ মোঃ রাসেল মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্প। রাসেল বালিজুরি গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। অভিযানে আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব জানায়, টিনশেড ঘরের ভেতর একটি কাগজের কার্টনে এসব মদ রাখা ছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামিকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া উইং জানিয়েছে, অপরাধ দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এই গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
ওসমানীনগর প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, কুরআন শরীফের প্রতিটি শব্দ স্বয়ং আল্লাহর কথা। যারা
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে প্রায় এক সপ্তাহের সরকারি ও ব্যক্তিগত সফরে সিলেটে এসেছেন শ্রম ও কর্মসংস্থান এবং
সিলেট মহানগরীর ১৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে বর্তমান সহ-প্রচার সম্পাদক আলী হায়দার মজনুকে। ২৪
পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের প্রতীকী হস্তান্তর, দুই দেশের সম্পর্ক জোরদারের অঙ্গীকার স্টাফ রিপোর্টার: পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে
স্টাফ রিপোর্টার: স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার