admin
প্রকাশিত: 5:09 AM, December 2, 2025
স্টাফ রিপোর্টার:
গ্রাহকদের প্রিমিয়া’র ১৫ লাখ টাকা আত্মসাতের মামলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সাবেক এজিএম (উন্নয়ন)-কে গ্রেফতার করেছে পুলিশ।
সিলেট সদর কোতোয়ালি থানা পুলিশের একটি দল সোমবার বেলা আড়াইটায় জিন্দাবাজারস্থ কাকলি শপিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নাছিরনগর এলাকাধীন আলমখালী গ্রামের সরুজ মিয়ার পুত্র। তিনি বর্তমানে কাকলি শপিং সেন্টারস্থ আল ফালাহ ট্যুরিজমের ব্যবসায়ী।
আলবারাকাহ ইসলামী বীমা ও একক বীমা প্রকল্প পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার (উন্নয়ন) শরীফ সালেকিনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। যা’ সিলেট সদর কোতোয়ালী থানার মামলা নং-৭৭/৫৮১,তারিখ ২৯.১১.২০১৫।
গ্রেফতারের পর ওই দিনই তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়- দেলোয়ার হোসেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর এজিএম (উন্নয়ন) পদে থাকাবস্থায় ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে কোম্পানীর মাঠপর্যায়ের গ্রাহকদের প্রিমিয়ার নগদে গ্রহন করে ১৪ লাখ ৬১ হাজার ৮৬৫ টাকা আত্মসাত করেন। এ টাকা ফেরত দেওয়ার জন্য তাকে বারবার নোটিশ দিলেও তিনি তা আমলে নেননি। উপরন্তু কোম্পানী কর্তৃপক্ষকে হামলা-মামলা ও হত্যার হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে তাকে চাকরিচ্যুত করা হয়। পরে গত ২৯ নভেম্বর থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রফতার করে।
সিলেট সদর কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আতিক উজ জামান জুনেল মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা
শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা