admin
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর ও সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথে এক নাম বারবার উচ্চারিত হয়, বেগম খালেদা জিয়া। তিনি শুধু একজন নেতা নন, সংগ্রামী এক মা, দৃঢ় মনোবলের নারী, ইতিহাসের নির্মাতা এবং কোটি মানুষের ভালোবাসা-আস্থার প্রতীক। সময়, পরিস্থিতি ও কঠিন বাস্তবতার সাথে লড়াই করে আজও তিনি মানুষের হৃদয়ে অমলিন। বেগম খালেদা জিয়ার আপোষহীন পথচলা, আমাদের এগিয়ে চলার শক্তি।
তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) ৩৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নয়াবাজারে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল পূর্বেক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, মানুষ রাজনীতিতে বিভক্ত হতে পারে, কিন্তু অসুস্থতার সামনে সবাই একই মানবতার জায়গায় দাঁড়ায়। আজ রাজনীতির দলমত ভুলে সবাই একক কণ্ঠে বলছে, ‘বেগম জিয়া সুস্থ হোন, ফিরে আসুন।’ আজ দেশের মানুষ, কর্মী-সমর্থক, সাধারণ জনগণ, সবাই চোখে অপেক্ষা আর হৃদয়ে প্রার্থনা করে, আল্লাহ তাঁকে আরোগ্য ও দীর্ঘ জীবন দান করুন। আমরা সবাই তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করি।
ওয়ার্ড বিএনপির আহবায়ক চান মিয়া বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সাব্বির হোসেন জামিলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেম, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান প্রমুখ।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব
সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে
বর্তমান বিশ্বায়নের যুগে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়; এটি একটি সংস্কৃতি, একটি পরিচয় এবং একটি গল্প। সেই গল্পকে বিশ্বমঞ্চে
পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও
স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল
স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক