admin
প্রকাশিত: 4:48 PM, April 8, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, পবিত্র হজযাত্রীদের সফরকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ইনশাআল্লাহ এবারের হজ অন্যান্য বছরের তুলনায় আরও সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনায় সম্পন্ন হবে। তিনি বলেন, হাজিদের অবশ্যই হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাতগুলো সঠিকভাবে আদায় করতে হবে। এজন্য হজ প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। গতকাল মঙ্গলবার নগরীর শাহী ঈদগাস্থ ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়ামে ২০২৬ সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের চারদিন ব্যাপী হজ প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মো. আনোয়ারুল কাদির, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, ইসলামী ব্যাংক বাংলাদেশের সিলেট জোনের প্রধান মো. নুরুজ্জামান ও বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল মতীন নবিগঞ্জী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, হজের সফরে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। খাবার গ্রহণের বিষয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না। যত কম খাবার গ্রহণ করবেন ততো ভালো। নিজেদের প্রয়োজনীয় তথ্য ও পিলার নাম্বার প্রয়োজনে মোবাইল ফোনে ছবি উঠিয়ে রাখতে হবে যেন হারিয়ে না যান।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান বলেন, শুধু গাইড পড়ে হজের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানা কঠিন। এজন্য দরকার নিবিড় প্রশিক্ষণ। তাই সিলেটে ইসলামিক ফাউন্ডেশন চারদিন ব্যাপি হজ প্রশিক্ষণের আয়োজন করেছে। যেহেতু এ বছর সিলেট থেকে সরকারি ও বেসরকারিভাবে তিন হাজার ৫৯ জন হাজী মক্কায় যাচ্ছেন, সবার জন্য একই সাথে প্রশিক্ষণের আয়োজন সম্ভব নয় বলে আমরা চারদিনের প্রশিক্ষণ আয়োজন করেছি। ২০২৬ সালে হজের জন্য নিবন্ধিত হজযাত্রীরা ৭, ৮, ৯ ও ১১ এপ্রিল প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেতে ১টা পর্যন্ত এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।
ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় হজযাত্রীদের জন্য হজের ধর্মীয় বিধিবিধান, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা, হজযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয় এবং হজ্জ গাইডদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া হজের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও মুক্ত আলোচনার মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও