admin

প্রকাশিত: 4:51 PM, April 8, 2026

সিলেটে বাসা ভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতি

সিলেটে বাসা ভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতি
  • নীতিমালার অভাবে বিপাকে নগরবাসী

আব্দুল মাজিদ চৌধুরী:

সিলেট প্রবাসী অধ্যুষিত শহর হিসেবে পরিচিত হলেও এই নগরে সাম্প্রতিক সময়ে বাসা ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে নতুন এক ‘নীরব সংকট’ তৈরি করেছে। গত মাত্র ছয় মাসে নগরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যবিত্ত, নিম্ন আয়ের পরিবার এবং শিক্ষার্থীরা।

নগরের আম্বরখানা, উপশহর, বন্দরবাজার ও শাহপরানসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, একই মানের ফ্ল্যাটের ভাড়া হঠাৎ করেই কয়েক হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কোনো পূর্ব নোটিশ ছাড়াই ভাড়াটিয়াদের ওপর বর্ধিত ভাড়া চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আম্বরখানা এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. রাশেদ আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এক বছর আগেও যে বাসার ভাড়া ছিল ১০ হাজার টাকা, এখন সেটি ১৪ হাজারে নেওয়ার কথা বলা হচ্ছে। আমাদের আয় তো সেই হারে বাড়েনি। বাধ্য হয়ে এখন বাসা ছেড়ে শহরের বাইরে চলে যাওয়ার চিন্তা করছি।”

একই সংকটে পড়েছেন শিক্ষার্থীরাও। উপশহরের একটি ফ্ল্যাটে থাকা শিক্ষার্থী রবিন মিয়া জানান, পাঁচজন মিলে ভাড়া ভাগ করে দিলেও বর্ধিত ভাড়ার চাপে এখন তাদের পক্ষে সেখানে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রবাসীদের বিনিয়োগ ও উচ্চ ব্যয়ের প্রবণতা সিলেটের আবাসন বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক বাড়িওয়ালা প্রবাসী ভাড়াটিয়াদের লক্ষ্য করে উচ্চ ভাড়া নির্ধারণ করায় স্থানীয় নিম্ন ও মধ্যবিত্তরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক মো. জহির বিন আলম বলেন, “আমি প্রায় ৩০ বছর ধরে সিলেটে আছি। গত কয়েক বছরে আকস্মিকভাবে বাসা ভাড়া বাড়ছে। দেশে এ বিষয়ে কার্যকর কোনো নীতিমালা নেই। স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে একটি নীতিমালা তৈরি করলে জনমনে স্বস্তি ফিরবে।”

ভাড়াটিয়াদের অভিযোগ, নজরদারির অভাবে বাড়িওয়ালারা নিজেদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করছেন। এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাসা ভাড়া নিয়ন্ত্রণে সরাসরি আমাদের খুব বেশি ক্ষমতা নেই। তবে সরকারিভাবে নীতিমালা হলে আমরা তা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারব।”

অর্থনীতিবিদ পারভীন বেগমের মতে, আবাসন ব্যয় আয়ের তুলনায় দ্রুত বাড়লে তা সামাজিক বৈষম্য বৃদ্ধি করে। এর ফলে অনেক পরিবার শহর ছাড়ছে এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

দ্রুত নীতিগত হস্তক্ষেপ না হলে এই সমস্যা সিলেটের সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলবে এমনটাই আশঙ্কা করছেন নগর বিশ্লেষকরা।


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণসামগ্রী সরানোর অভিযোগ, নেপথ্যে হাফিজ ও বয়লার সেলিম

সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও