admin
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬
স্টাফ রিপোর্টার:
ষাট বছর বা তার বেশি বয়সের নাগরিকরা সমাজের সম্পদ এবং আমাদের সবার শ্রদ্ধার পাত্র। সমাজে তাদের অবস্থান সর্বাপেক্ষা উঁচুতে। আমাদের মনে রাখতে হবে, আজ যারা তরুণ, তারাও একদিন প্রবীণ হবেন। তাই প্রবীণদের প্রাপ্য সম্মান দিলে ভবিষ্যতেও আমরা সম্মান আশা করতে পারি। গতকাল বুধবার সিলেট সমাজসেবা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম এসব কথা বলেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে সিলেটে প্রবীণদের বিনোদনের জায়গার অভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “খাদিমনগরে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞানের নামে বরাদ্দকৃত দুই একর জায়গায় সরকারের প্রচেষ্টায় একটি অত্যাধুনিক হাসপাতাল ও বিনোদন কেন্দ্র গড়ে তোলা যেতে পারে।” এ বিষয়ে তিনি সমাজসেবা অধিদপ্তরকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সেমিনারে প্রবীণদের জীবনমান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং পেনশন সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচকরা পরিবার ও কমিউনিটির ভূমিকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রবীণদের সেবা সহজলভ্য করার তাগিদ দেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিকের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় পরিচালক মোহাম্মাদ শহীদুল ইসলাম।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুবিতা রায়, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, প্রবীণ হিতৈষী সংঘ সিলেটের সভাপতি মো. জামিল আহমদ চৌধুরী, সহ-সভাপতি সাংবাদিক আফতাব চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু তালেব মুরাদ, মদন মোহন কলেজের অধ্যাপক মো. ফরিদ আহমদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান পীর।
সেমিনারে বক্তারা প্রবীণদের জন্য কমিউনিটি বেজড কেয়ার সেন্টার স্থাপন, নিয়মিত কাউন্সেলিং এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া প্রবীণদের অধিকার রক্ষায় বিদ্যমান আইন সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষাবিদ এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন