admin
প্রকাশিত: 9:26 AM, December 3, 2025
শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পলি ফাইবার কারখানায় ট্রলির চাপায় মার্জিয়া বেগম (৪০) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ভূনবীর ইউনিয়নের সরকার বাজার এলাকায় অবস্থিত রশনী পলি ফাইবার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত মার্জিয়া বেগম পাত্রীকুল গ্রামের তেপাড়া এলাকার আব্দুল হাসিম মিয়ার মেয়ে। তিনি কারখানাটিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন কামাল বলেন, সকাল ৯টার দিকে দায়িত্ব পালনরত অবস্থায় পেছন থেকে মাল পরিবহনের একটি ট্রলি মার্জিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কারখানার সামনে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং শ্রমিকরা আতঙ্কে কারখানা ত্যাগ করেন। পরে জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি শান্ত করেন।
কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। প্রতিষ্ঠানটি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। তবে তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার পর কিছু লোক কারখানায় ভাঙচুর করেছে।
ওসি আমিনুল ইসলাম আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় কারখানা এলাকা ও আশপাশে শোকের ছায়া নেমে এসেছে।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো