admin
প্রকাশিত: 10:22 AM, April 17, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। গতকাল বৃহস্পতিবার নগরীর আমানউল্লাহ কনভেনশন হলে জমকালো আয়োজনে মানবিক সংগঠন ‘সিডস অব বেøসিংস’র উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে এ গণবিবাহ সম্পন্ন হয়।
নবদম্পতিদের স্বাবলম্বী জীবন শুরুতে সহায়তা করতে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়। এতিম, গরীব ও অসহায় যাদের অনেকেরই ছিল না বিয়ের সামর্থ্য ও অর্থের অভাবে আটকে ছিল স্বপ্ন, সেই ৬৩ দম্পতির জীবনে এই উদ্যোগের মাধ্যমে নতুন সূচনা হয়।
সিডস অব সাদাকাহ’র হেড অব অর্গানাইজেশন মো. জয়নুল আবেদিন জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বনির্ভর করে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই গণবিবাহ সেই প্রচেষ্টারই একটি সফল উদাহরণ।
আয়োজকদের একজন ডা. ওরাকাতুল জান্নাত বলেন, এ ধরনের উদ্যোগ শুধু একটি বিয়ের আয়োজন নয়, বরং নতুন জীবনের প্রতি আত্মবিশ্বাস ও আশার আলো জাগিয়ে তোলে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা দুই শতাধিক।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট বিভাগে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৭ নভেম্বর শুক্রবার সিলেট
স্টাফ রিপোর্টার: বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের উপর্যুপরি ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক
স্টাফ রিপোর্টার: সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানা পুলিশ। গত রবিবার
সিলেটের সংবাদ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার আন্তঃশিক্ষা
স্টাফ রিপোর্টার: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সিলেট নগরীর কাষ্টঘর ও কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ছয়