admin
প্রকাশিত: ৬:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫
বিজিএফসিএল–এর আওতাধীন হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার সম্পন্ন হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
কূপটি থেকে বর্তমানে প্রতিদিন ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হলেও ওয়ার্কওভার শেষে উৎপাদন বেড়ে প্রতিদিন প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
হবিগঞ্জের রঘুনন্দন এলাকায় অবস্থিত ৫ নম্বর কূপটি ১৯৮৮ সালে খনন করা হয়। দীর্ঘদিন ধরে কূপটির চাপ কমে আসায় উৎপাদন হ্রাস পেতে থাকে। এ পরিস্থিতিতে ৫২০ কোটি টাকা ব্যয়ে তিতাস, হবিগঞ্জ ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রের সাতটি কূপে ওয়ার্কওভার প্রকল্প গ্রহণ করে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। এর অংশ হিসেবে ৭৫ কোটি টাকা ব্যয়ে বাপেক্স গত ২৪ নভেম্বর হবিগঞ্জ–৫ নম্বর কূপে ওয়ার্কওভার কাজ শুরু করে এবং ২৭ নভেম্বর কাজ সম্পন্ন হয়।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের মোট ১১টি কূপের মধ্যে বর্তমানে ৭টি সচল রয়েছে। এ কূপগুলো থেকে প্রতিদিন প্রায় ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন করে ৫ নম্বর কূপের উৎপাদন বৃদ্ধির ফলে এ সরবরাহ আরও বাড়বে।
পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, “ত্রিমাত্রিক ভূ–তাত্ত্বিক জরিপের মাধ্যমে নতুন গ্যাসক্ষেত্র শনাক্তের কাজ চলছে। ২০২৫–২৬ সালের মধ্যে মোট ৫০টি কূপ খনন সম্পন্ন করব। হবিগঞ্জ–৫ কূপটি সেই কাজের অংশ।”
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ২১টি কূপে ওয়ার্কওভার ও নতুন খনন কাজ শেষ হয়েছে এবং আরও ২৯টির কাজ চলমান। চলতি মাসে আরও চারটি কূপের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ১০০টি নতুন কূপ খননের পরিকল্পনাও রয়েছে।
মূলত গ্যাসের সঙ্গে পানি ওঠা এবং অন্যান্য প্রযুক্তিগত জটিলতা দূর করতেই ৫ নম্বর কূপটির ওয়ার্কওভার করা হয়েছে বলে জানিয়েছে বিজিএফসিএল।
প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে
২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী
স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড
ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি
প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা
স্টাফ রিপোর্টার: শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, বাংলাদেশকে আরও বিনিয়োগযোগ্য, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মেয়র ও কাউন্সিলররা জনকল্যাণমূলক কোনো কাজ না করে
শিপন আহমদ: আধ্যাত্মিক নগরী ও অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সিলেটে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভিক্ষুকের উপদ্রব। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ