admin

প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা

যে দেশে সংখালঘু জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয় সে দেশের
সমৃদ্ধি পদে পদে বাধাগ্রস্ত হয়: বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী জয়ন্তী রায় বলেছেন, বাহাত্তরের সংবিধানকে বার বার ক্ষত বিক্ষত করে বাংলাদেশকে সা¤প্রদায়িক রাষ্ট্র বানানোর প্রচেষ্টা হয়েছে।

তাই বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্বপ্ন অধরা রয়ে গেছে। যে দেশে সংখালঘু জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয় সে দেশের সমৃদ্ধি পদে পদে বাধাগ্রস্ত হয়। তাই বৈষম্যের অবসান ঘটাতে হলে কেঁদে বুক ভাসালে হবে না, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরীর সারদা হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সিলেটের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আদিবাসী, চা জনগোষ্ঠী, হরিজন, রবিদাস, সহ নৃতাত্বিক স¤প্রদায়ের নেতৃবৃন্দ ও সূধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানের সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আইনের শাসন জরুরি হলেও দূঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু স¤প্রদায়ের মঠ, মন্দির, গীর্জা, প্যাগোডা সহ তাদের জানমালের উপর যে হামলা হয়েছে তার কোন বিচার হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ম্যানিফেষ্টোতে সংখ্যালঘু স¤প্রদায়ের ৮ দফা দাবির প্রতিশ্রæতি দিলেও তা বাস্তবায়ন করেনি। যা অত্যন্ত দূঃখজনক ও নিন্দনীয়।

বিশেষ অতিথি ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ বলেন ঐক্য পরিষদের আন্দোলন সংগ্রামের ফলে সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন প্রণয়ন করলেও এখনো অনেক ভুক্তভোগী মামলার রায় পেলেও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের সম্পত্তি ফিরে পাননি।

সভায় বক্তারা ৮ দফা দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে বলেন সংখ্যালগু সরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা সময়ের দাবী। সেসাথে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা না হলেও বৈষম্য দূর হবেনা। সেজন্য যোগ্যতার ভিত্তিতে চাকরি, স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

দূঃখজনক হলেও সত্য যে সংখ্যালঘু সহ আদিবাসী স¤প্রদায়ের নাগরিকরা পদে পদে নির্যাতন, নিপীড়ন সহ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ দেশের চা-শ্রমিকরা শত শত বছর থেকে এদেশে বসবাস করে দেশের উন্নয়নে অবদান রাখলেও ভূমির অধিকার সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত রয়েছে।

সিলেটের ঐতিহ্যবাহী সারদা হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা পরিচালনা করেন ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব ও ঐক্য পরিষদ নেতা দিপক কুমার দাস।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী, ঐক্য পরিষদ জেলা সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শাবিপ্রবির অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিরঞ্জন দে যাদু, খ্রিস্টান স¤প্রদায়ের ডিকন নিজুম সাংমা, বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট কল্যাণ চৌধুরী, শিক্ষক ঊষা রানী দাস, খাসিয়া এসোসিয়েশনের সভাপতি বম্পাস পাংলা,স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডাঃ বনদীপ লাল দাস, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি পলাশ বড়ুয়া, বিশিষ্ট আইনজীবী এডভোকেট প্রশান্ত কুমার পাল, স্থপতি যিশ্ঞু কুমার দাস, ইসকন প্রতিনিধি বুদ্ধি গৌড় দাস, বৌদ্ধ সমিতির প্রতিনিধি উৎপল বড়ুয়া, পূজা পরিষদ জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা উদযাপন সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, এডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী, ব্রাহ্মণ পরিষদের সভাপতি অমৃত রাম চক্রবর্তী, বলরাম জিউ আখড়ার সাধারণ সম্পাদক শ্যামল দে, মহালয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক স্বপন চক্রবর্তী, অধ্যাপক বিজিত রঞ্জন বৈদ্য, মানিক লাল দে, জিডি রুমু, হারাধন দেব প্রভাষ, শৈলেন কর, নন্দন চন্দ্র পাল, শ্যামল কাপালি, রকি দেব, এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু, নিখিল মালাকার, বিশ্বজিত দাস, মনমোহন দেবনাথ, উত্তম ঘোষ, স্বপন কুমার দাস, অপরেশ দাস অপু, সঞ্জয় পাল, অপন দাস,রঞ্জিত রবি দাস প্রমূখ। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:  গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম