admin

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

সাবেক ছাত্রদল নেতা শফিকুর রহমান যুক্তরাজ্যে আশ্রয়, দেশে একাধিক মামলায় পলাতক

সাবেক ছাত্রদল নেতা শফিকুর রহমান যুক্তরাজ্যে আশ্রয়, দেশে একাধিক মামলায় পলাতক

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এখন শুধু দেশ নয়, বিদেশেও তাড়া করছে সিলেট পলিটেকনিক ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদল নেতা শফিকুর রহমানকে। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকা এই নেতা, যিনি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির একজন শক্তিশালী সংগঠক, বর্তমানে দেশ থেকে দায়ের হওয়া একাধিক রাজনৈতিক মামলা ও হত্যার চেষ্টা এবং হুমকি নিয়ে দেশ থেকে প্রবাসে পালিয়ে আছেন।

যুক্তরাজ্যে থাকা শফিকুর রহমান অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া এসব মামলা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার অংশ। দেশের অভ্যন্তরে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং রাজনৈতিক প্রতিপক্ষদের হীন ষড়যন্ত্রের ফলস্বরূপ তাকে ফাঁসানো হয়েছে। তিনি দাবি করেন—“এগুলো সবই রাজনৈতিক সহিংসতা এবং আমার দলের নেতৃবৃন্দের সঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দলের ফলস্বরূপ আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। দেশে থাকতেই তারা আমাকে প্রাণে মেরে ফেলতে কয়েকবার হামলা করেছিল এবং এখন তারা আমাকে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। তাই আমি বাঁচতে বিদেশে পালিয়ে এসেছি।”

শফিকুর রহমানের অভিযোগ, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামে তার নিজ বাড়িতে পুলিশ বারবার অভিযান চালিয়েছে। পুলিশ তাকে না পেয়ে তার মা–বাবার সাথে খারাপ আচরণ করেছে এবং তাদের হুমকি দিয়েছে। এ কারণে তার পরিবার বর্তমানে গভীর নিরাপত্তাহীনতায় ভুগছে।

শফিকুর রহমানের বাবা–মা বলেন—
“পুলিশ প্রায়ই আমাদের বাড়িতে এসে শফিকুরকে খুঁজে এবং তাকে না পেয়ে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। তাছাড়াও কিছু রাজনৈতিক সন্ত্রাসীও কখনো কখনো শফিকুর রহমানকে খুঁজেতে আমাদের বাড়িতে আসে এবং প্রকাশ্যেই তাকে হত্যার হুমকি দিয়ে যায়।”

এ ব্যাপারে শফিকুর রহমানের আইনজীবী, অ্যাডভোকেট জাকির হোসেন (বাংলাদেশ বার কাউন্সিল সদস্য), জানান যে শফিকুর রহমানের বিরুদ্ধে দেশে একাধিক গুরুতর মামলা চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তিনি জানান— “শফিকুর রহমানের বিরুদ্ধে বর্তমানে চারটি মামলা দায়ের করা হয়েছে, যা মূলত বিস্ফোরক দ্রব্য আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।”

গুরুত্বপূর্ণ মামলা সমূহ:

১. এস.এম.পি. কোতোয়ালি মডেল থানা মামলা নং: ২৬, তারিখ: ১৩-১২-২০২৪, জি.আর. মামলা নং ৫৬৩/২০২৪, এবং ধারা: বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩/৪ ধারা; সহ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারা।

২. এস.এম.পি. কোতোয়ালি মডেল থানা মামলা নং: ৩৪, তারিখ: ২৭-১০-২০২৪, জি.আর. মামলা নং ৪৭৩/২০২৪, এবং ধারা: বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩/৪ ধারা; সহ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারা।

৩. কোতোয়ালি সি.আর. মামলা নং- ১৬১৭/২০২৪, তারিখ: ১০/১২/২০২৪, ধারা: বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩/৪ ধারা, সহ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১০৯/৩৪ ধারা।

৪. কোতোয়ালি সি.আর. মামলা নং ০৮/২০২৫, তারিখ: ০১/০১/২০২৫, ধারা: বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩/৪ ধারা; সহ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারা।

আইনজীবী আরও বলেন—
“এই মামলাগুলোর কারণে শফিকুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং তার জামিন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। মামলার বেশিরভাগ আসামি পলাতক এবং বিদেশে অবস্থান করছে। একজন আইনজীবী হিসেবে আমি তার নিরাপদ জীবন কামনা করি।”

এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহবুব চৌধুরী বলেন—
“শফিকুর রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও দলের অভ্যন্তরীণ কোন্দলে ভুগছেন। তাকে দেশ থাকতেই বহুবার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত সে প্রাণে বাঁচতে দেশ থেকে পালিয়ে গেছে। আমার মতে, এখন তাকে দেশে ফিরে আসাটা মোটেও নিরাপদ নয়, বরং তাকে হত্যা করা হতে পারে।”

শফিকুর রহমানের মামলাগুলোর অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন—

আনোয়ারুজ্জামান চৌধুরী (৫৫) – মেয়র, সিলেট সিটি কর্পোরেশন, শফিউল আলম চৌধুরী নাদেল (৫৫) – সাবেক সংসদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ, নাসির উদ্দিন খাঁন – চেয়ারম্যান, সিলেট জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগ, জাকির হোসেন (৫৮) – সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ, বিজিত চৌধুরী (৫৮) – সহ–সভাপতি, সিলেট মহানগর আওয়ামী লীগ, বিধান কুমার সাহা (৫৫) – যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ, আজাদুর রহমান আজাদ (৫০/৫৫) – কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশন, আফতাব হোসেন খান (৫০) – সাবেক কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশন, তৌফিক বক্স লিপন (৫২) – কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশ, মো. আশিক আহমদ (৫০) – সাবেক কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা, ঝলক আহমেদ (৫৫) – সাবেক কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা, আব্দুর রহমান জামিল (৫০) – প্রচার সম্পাদক, সিলেট মহানগর আওয়ামী লীগ, শামীম আহমদ (৫৫) – সভাপতি, সিলেট জেলা যুবলীগ, শামীম (৫২) – সাধারণ সম্পাদক, সিলেট জেলা যুবলীগ, আলম খাঁন মুক্তি (৪৫/৫৫) – সভাপতি, সিলেট মহানগর যুবলীগ, এম. ইলিয়াছুর রহমান দিনার (৪১) – সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর যুবলীগ, নাজমুল ইসলাম (৩৬) – সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগ, রাহেল সিরাজ (৩২) – সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ, কিশোরায়ন জাহান সৌরভ (৩০) – সভাপতি, সিলেট মহানগর ছাত্রলীগ, নাঈম আহমদ (৩১) – সাধারণ সম্পাদক, সিলেট মহানগর ছাত্রলীগ, আফছর আজিজ (৫০/৫২) – সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ, দীন মোহাম্মদ ফয়সল (৫০) – সহ–সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ, পিয়ুষ কান্তি দে (৪৫) – সহ–সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ, কয়েছ আহমদ (৫৪) – সভাপতি, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ বদরুল ইসলাম (৩৫) – সাবেক মেয়রের এপিএস, মহানগর যুবলীগ, শমসের জামাল (৫৫) – আওয়ামী লীগ নেতা, দেবাশীষ গোয়ালা (২৭) – সাধারণ সম্পাদক, সিলেট সদর উপজেলা ছাত্রলীগ, বর্তমানে তাদের অধিকাংশই দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান করছেন।


সর্বশেষ সংবাদ

জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ: ইশতিয়াক সিদ্দিকী

জুনেল আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ: ইশতিয়াক সিদ্দিকী

সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায়

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে প্রতারণা প্রতারক চক্রকে খুঁজছে পুলিশ

সুলতান সুমন: শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে

বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি গোয়াইনঘাটে খেলার মাঠ ও রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে মানববন্ধন

বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি গোয়াইনঘাটে খেলার মাঠ ও রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: হামের উপসর্গ নিয়ে সিলেটে রবিউল হাসান নামে দেড় বছর বয়সের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে

বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪

বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৪

উত্তপ্ত কদমতলী শান্ত হলো সিসিকের হস্তক্ষেপে স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রæপের মধ্যে

গোয়াইনঘাটে ৩২ কৃষকের মাঝে ৩৩.৬০ লক্ষ টাকার কৃষি ঋণ বিতরণ

গোয়াইনঘাটে ৩২ কৃষকের মাঝে ৩৩.৬০ লক্ষ টাকার কৃষি ঋণ বিতরণ

রুবেল আহমদ: বাংলাদেশ ব্যাংক ও গোয়াইনঘাট উপজেলা তফসিলী ব্যাংকসমূহের যৌথ উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উপজেলা ভিত্তিক কৃষি

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লবীব-বদরুল

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে লবীব-বদরুল

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মহান মে দিবস সফল করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

মহান মে দিবস সফল করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

আগামী ১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্ণাঢ্য আয়োজনে সফল ও সার্থক করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির