admin
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬
সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এ কর্মশালা নগরীর নাইওরপুলের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ জন হজযাত্রীকে হজ্জের ফরজ, ওয়াজিব ও বিভিন্ন হুকুম-আহকাম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সিলেটের অন্যতম প্রধান হজ্জসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
এছাড়াও হজ্জের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মাহমুদুল হাসান, মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মো. আব্দুল হক এবং ঝিংগাবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. হাফিজুর রহমান।
এ সময় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে হজ্জ বিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী ও চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন বাবুল।
বক্তব্যে তিনি জানান, এ বছর সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের মাধ্যমে মোট ৩৪৫ জন হজ্জযাত্রী তাদের হজ্জযাত্রা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সিলেট থেকে প্রথম হজ্জ ফ্লাইট আগামী ৪ মে যাত্রা শুরু করবে। অভিজ্ঞ ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাজিদের সমন্বয়ে গঠিত হজ প্যানেলের মাধ্যমে এ বছরও সফলভাবে হজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেডের হজ ও উমরাহ বিষয়ক ম্যানেজার রাসেল মিয়ার পরিচালনায় কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জয়নাল আবেদিন। কর্মশালায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমেদ শিহাব আহমেদ, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের জেনারেল ম্যানেজার জুলহাস উদ্দিন পলাশ, অপারেশন ম্যানেজার কবির আহমদ চৌধুরী, মো. ইকবাল হোসেনসহ অনেকে। উল্লেখ্য, আগামী ৪ মে সিলেট থেকে সরাসরি জেদ্দার উদ্দেশ্যে হজের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে ‘ইঞ্জিনিয়ার্স মিট’ অনুষ্ঠিত হযেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর
সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এ কর্মশালা নগরীর নাইওরপুলের
স্টাফ রিপোর্টার: ইষ্টার্ন সিলেট প্রাইভেট লিমিটেড এর গাজী বুরহান উদ্দিন মডেল টাউন আবাসিক প্রকল্পে ২১ বছরেও প্লট বুঝে পাচ্ছেন না
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বর্ণ ব্যবসা খাতে বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী নৃত্যের প্রতি সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন ধারার নৃত্যের মধ্যে মেলবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পী ও দর্শকদের মিলনমেলার লক্ষ্যে সুনামগঞ্জে
স্টাফ রিপোর্টার: তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে দেশব্যপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৯৫ টাকা থেকে চার টাকা বৃদ্ধি পেয়ে ১৯৯ টাকায় বিক্রি হবে