admin

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মে ৩, ২০২৬

পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

নকসকনকপুর ইউনিয়নের ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পে প্রায় চার শতাধিক স্থানীয় জনগণ ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও পিসফুল টুরিস্ট ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৫ আসন (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান। তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট এর অবকাঠামো উন্নয়নে আমি ইতিমধ্যে সংসদে অনেকগুলো দাবি উপস্থাপন করেছি, আশাকরি এই সমস্ত দাবিগুলো খুব শীগ্রই বাস্তবে আপনারা দেখতে পারবেন।

আমার এলাকার মানুষের উন্নয়নে আমি বদ্ধপরিকর। তিনি আরো বলেন, পিসফুল টুরিস্ট ক্লাবের এই আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সিলেট থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম সার্বিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। ক্যাম্পে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পিসফুল টুরিস্ট ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল এর সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রিন্সিপাল জামিল আহমদ ও সাধারণ সম্পাদক ব্যাংকার মো: জুবায়রুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ শাহেদ আহমদ রাসেল, কসকনকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, আব্দুল ওয়াদুদ তাপাদার, ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, আন্তর্জাতিক সম্পাদক আহমদ শাহ তামিম, কার্যকরী সদস্য সাংবাদিক মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, ক্লাবের কার্যকরী আল মাহবুব, শিতালংগী সংগীত পরিবেশন করেন, শিল্পী আলী হায়দার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহমুদুর রহমান মজুমদার বিদ্যানিকেত হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক মুন্না, ডাক্তার নজরুল ইসলাম নমিক, রিয়াজ উদ্দিন, সহযোগী অধ্যাপক কাওছার আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শামিম আহমদ, মাওলানা শফিকুর রহমান, সুপার শেফ কোহেল আহমদ তাপাদার, মো: জাহিদ হোসেন তাপাদার, মো: শাকিল আহমদ এবং ইউনিয়ন পরিষদের মেম্বারগণ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‌্যালী

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে সিলেট নগরীতে বর্নাঢ্য র‌্যালী করেছে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি- ইমরান, সম্পাদক- নুরুল

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি- ইমরান, সম্পাদক- নুরুল

স্টাফ রিপোর্টার: পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

সিলেটে যথাযত মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে শ্রমিকের উপর মালিক শ্রেণীর নির্যাতনের প্রতিবাদে জোট বাধুন, শ্রমিকের ন্যায্য

পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

নকসকনকপুর ইউনিয়নের ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায়

মহানগর শ্রমিক দলের র‌্যালী ও সমাবেশ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

মহানগর শ্রমিক দলের র‌্যালী ও সমাবেশ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের

সিলেটে শান্তি ও স¤প্রীতির বারতায় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

সিলেটে শান্তি ও স¤প্রীতির বারতায় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র‌্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র‌্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে : এসএমপি কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ