admin
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মে ৩, ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে সিলেট নগরীতে বর্নাঢ্য র্যালী করেছে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। গত শুক্রবার বিকেলে র্যালীটি নগরীর হুমায়ুন রশীদ চত্তর থেকে শুরু হয়। র্যালীটি শাহজালাল ব্রিজ হয়ে নগরীর প্রধান প্রধান পয়েন্ট প্রদক্ষিণ শেষে বন্দরবাজার কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
মিছিলে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও সিলেটের বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।
জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আব সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্করের পরিচালনায় অনুষ্ঠিত র্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ স্বপন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাছুম আহমদ, দপ্তর সম্পাদক বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, কার্যকরী সদস্য কামাল হোসেন, জলিল মিয়া, সাবেক সভাপতি দিলু মিয়া, প্রবীণ শ্রমিক নেতা মহসিন মিয়া, ফারুক মিয়া ও মন্তাজ মিয়া প্রমূখ। র্যালী ও সমাবেশে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আওতাধিন সকল উপ-কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
র্যালী পরবর্তী সমাবেশে বক্তাগণ বলেন, মে দিবস আসে যায়, কিন্তু পরিবহন শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয়না। পরিবহন শ্রমিকগণ সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠীতে পরিনত হয়েছেন। নিজের দাবী আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সড়ক পরিবহন আইন ২০১৮ ইং বাতিল ও সিলেটের সকল পাথর খোয়ারী ও বালুমহাল সচলের দাবী জানান তারা। একই সাথে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
সিলেটের সংবাদ ডেস্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে সিলেট নগরীতে বর্নাঢ্য র্যালী করেছে সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
স্টাফ রিপোর্টার: পেশাজীবী সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের
সিলেটে যথাযত মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে শ্রমিকের উপর মালিক শ্রেণীর নির্যাতনের প্রতিবাদে জোট বাধুন, শ্রমিকের ন্যায্য
নকসকনকপুর ইউনিয়নের ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায়
সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের
চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ
সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে : এসএমপি কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ