admin

প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

এআইবিএ সিলেট পরিদর্শন করলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির

এআইবিএ সিলেট পরিদর্শন করলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার:

সিলেট সেনানিবাসস্থ আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ) পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল শুক্রবার সকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এআইবিএ অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ কায়সার হোসেন, এনডিইউ, পিএসসি (অব:)। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচালকের শুভেচ্ছা বক্তব্যের পর শিক্ষার্থীদের সঙ্গে এক প্রাণবন্ত ও উন্মুক্ত মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী। এতে শিক্ষার্থীরা শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, বর্তমান শিল্পখাত, নেতৃত্ব এবং জাতীয় উন্নয়নে তরুণ প্রজন্মের ভ‚মিকা নিয়ে মন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। মন্ত্রী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সৃজনশীল ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহŸান জানান।

পরিদর্শনকালে খন্দকার আব্দুল মুক্তাদির এআইবিএ সিলেট ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে প্রতিষ্ঠানটির একাডেমিক অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “এআইবিএ সিলেট মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে দেশের ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব তৈরিতে এবং জাতীয় অর্থনীতিতে দক্ষ জনশক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে।” অনুষ্ঠান শেষে তিনি প্রতিষ্ঠানের শিক্ষা ও শৃঙ্খলার মান দেখে সন্তোষ প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:  গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম