admin

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

তৃণমূলের ক্ষোভ ও প্রত্যাশা শুনলেন খন্দকার মুক্তাদির ‘সিলেট হবে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত নগরী’

তৃণমূলের ক্ষোভ ও প্রত্যাশা শুনলেন খন্দকার মুক্তাদির ‘সিলেট হবে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত নগরী’

স্টাফ রিপোর্টার:

নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রæতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বাণিজ্য, পাট, বস্ত্র ও শিল্পমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, “সিলেটকে সন্ত্রাস, চাঁদাবাজি, তীর খেলা ও মাদকমুক্ত নগরীতে পরিণত করতে প্রশাসনকে নিয়ে সমন্বিতভাবে কাজ চলছে। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও নগর উন্নয়ন কার্যক্রমকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

গতকাল বিকেলে নগরীর তোপখানাস্থ মন্ত্রীর বাসভবনস্থ কার্যালয়ে মহানগর বিএনপির ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সভায় তৃণমূল নেতাকর্মীরা সরাসরি মন্ত্রীর কাছে তাদের এলাকার নানা সমস্যা ও সাংগঠনিক বাস্তবতা তুলে ধরেন। বিশেষ করে, এলাকাভিত্তিক জলাবদ্ধতার সংকট, মাদক ব্যবসার বিস্তার ও ‘তীর খেলা’র (জুয়া) দৌরাত্ম্য, দলের সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করার প্রয়োজনীয়তা।
নেতাকর্মীদের অভিযোগ ও পরামর্শ ধৈর্য সহকারে শোনেন মন্ত্রী এবং এসব সমস্যা সমাধানে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “তৃণমূল নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই আগামী দিনের সাংগঠনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নগরবাসী যেন শান্তিতে থাকতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।” এছাড়া বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে চলমান ড্রেনেজ ও সংস্কার কাজ আরও জোরদার করার কথা জানান তিনি।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, মাহবুব কাদির শাহী, নুরুল মোমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির।

এছাড়াও ১ থেকে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। বক্তারা দলের ঐক্য বজায় রেখে উন্নয়ন কর্মকাÐে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ সংবাদ

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:  গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম