admin

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয়: এমপি এমরান চৌধুরী

গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয়: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- গুণীজনদের সম্মান দিলে সমাজে গুণী মানুষ তৈরি হয়। সমাজে গুণীজনদের অনেক অবদান রয়েছে।

এছাড়া দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিভিন্ন গ্রামীণ উন্নয়নসংস্থাগুলোকেও কাজ করতে হবে। এমনই একটি সংগঠন গোলাপগঞ্জের ‘জালালাবাদ আদর্শ সংঘ’। আমি এ সংঘের উত্তরোত্তর উন্নতি কামনা করছি।

গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তুমপুরের ‘জালালাবাদ আদর্শ সংঘ’র পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সংঘের কার্যালয়ের সামনের মাঠে সংগঠনটির অন্যতম সদস্য ও বিসিএস (স্বাস্থ) উত্তীর্ণ আবুল হায়াত ফেরদৌসকে সংবর্ধনা প্রদান উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংঘের নতুন কমিটির (২০২৬-২৭) নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।

সংঘের সভাপতি আবুল হাসনাত আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হক, রাজনৈতিক ব্যক্তিত্ব ছালিক চৌধুরী ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির অন্যতম সদস্য মাসরুর রাসেল।

আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবী আবুল কালাম, মাওলানা জিলাল আহমদ, শিব্বির আহমদ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব শেখ মকসুস আলম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদির সেলিম, ফুরুক আল মাহমুদ, রাহুল হোসেন শাহেল, আহাদুর রহমান কামরুল, সমাজসেবক নজরুল ইসলাম কলিম, যুবনেতা আব্দুল বাসিত, সমাজসেবক জুনেদ আহমদ, সংঘের সদস্য সাইম ইবনে আব্বাস ও কার্যকরী কমিটির সদস্য ফেরদৌস আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাহির।


সর্বশেষ সংবাদ

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

সিলেটবাসীসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান রিপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সিলেটবাসীকে শেখ মো. কবির আহমদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১নং ওয়ার্ডবাসীসহ সমগ্র সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের