admin

প্রকাশিত: 5:22 AM, May 10, 2026

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে ‘শিশুতীর্থ’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে ‘শিশুতীর্থ’র আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘শিশুতীর্থ’-এর উদ্যোগে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বল করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘শিশুতীর্থ’- এর পরিচালক নীতা রায় এর সভাপতিত্বে ও নন্দিতা দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজ সিলেটের প্রাক্তন অধ্যাপক পঙ্কজ দত্ত, গীতবিতান বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অনিমেষ বিজয় চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই শিশুতীর্থের সকল ছাত্র-ছাত্রী সমবেত কণ্ঠে পরিবেশন করে ” জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে” এবং “সকাতরে ওই কাঁদিছে সকলে” গান দুটি। এছাড়া অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সকল শিক্ষার্থী সমবেতভাবে রবীন্দ্রনাথের বিখ্যাত গান “তুমি কেমন করে গান করো হে গুণী” পরিবেশন করে। একক সঙ্গীত পরিবেশন করেন নীতা রায়।

প্রারম্ভিক ও সংগীত প্রথম বর্ষ (শিউলি ও অপরাজিতা) পরিবেশন করে “আলো আমার আলো ওগো”, “আয় তবে সহচরী হাতে হাতে ধরি” এবং “ওরে ওরে ওরে আমার মন মেতেছে”। সংগীত দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা “আকাশ জুড়ে শুনিনু ওই বাজে”, “নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে” এবং “আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া” গানগুলো গেয়ে দর্শকদের মুগ্ধ করে। সিনিয়র বিভাগের (কাঠগোলাপ) শিক্ষার্থীরা পরিবেশন করেন “তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে” এবং “যদি তোর ডাক শুনে কেউ না আসে”। একক সংগীতে নীতা রায় পরিবেশন করেন “লিখন তোমার”।

অতিথি শিল্পীদের পরিবেশনায় অনিমেষ বিজয় চৌধুরী পরিবেশন করেন,”তোমার সুরের ধারা” ও “না চাহিলে যারে পাওয়া যায়” এবং পঙ্কজ দত্ত গেয়ে শোনান, “তোমার কথা হেথা” ও “আমি কান পেতে রই”। তবলা সঙ্গতে ছিলেন,সুরজিৎ দে তনু ও গৌতম গোস্বামী বাপ্পি।

গানের পাশাপাশি ছিল মনোজ্ঞ নৃত্য। “মোর বীণা ওঠে কোন সুরে বাজি” গানের সাথে নৃত্য পরিবেশন করে প্রাচী ও পূর্ণশ্রী। এছাড়া “আনন্দ ধারা বহিছে ভূবনে” গানের সাথে সেঁজুতি নৃত্য পরিবেশন করে।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বিশ্বকবির জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন এবং নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচেতনা ছড়িয়ে দেওয়ার জন্য শিশুতীর্থের এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে স্থানীয় রবীন্দ্রানুরাগী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস

ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত ওসমানী মেডিকেলে পদায়িত

ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত ওসমানী মেডিকেলে পদায়িত

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক