admin
প্রকাশিত: 10:35 AM, December 7, 2025
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলায় পৃথক পৃথক ঘটনায় এক শিক্ষক, এক গৃহবধূ ও এক কিশোরসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ ডিসেম্বর) সকালে জেলার বাহুবল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।
রোববার সকাল ৭টার দিকে বাহুবল উপজেলার নতুনবাজারে সবজি বোঝাই ট্রাকচাপায় নিহত হন রূপজিত কর রাজু (৩৬)। তিনি মিরপুর সানশাইন মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক এবং উপজেলার বানিয়াগাঁও গ্রামের নিপেশ করের ছেলে।
বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ট্রাকচাপায় শিক্ষক নিহতের ঘটনায় তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একইদিন সকাল ৯টার দিকে চুনারুঘাট উপজেলার শিমুলতলা এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে নিহত হন ফারজানা আক্তার (২২)। এ ঘটনায় ঘাতক স্বামী নুর আলীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত ফারজানা উপজেলার লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
চুনারুঘাট থানা ওসি (তদন্ত) মোহাম্মদ আল-আমিন বলেন, পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
অপরদিকে, মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় নিখোঁজের তিন দিন পর আল-আমিন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার সকালে গোয়াইল্লা দিঘির পাড়ের বাঁশঝাড়ে স্থানীয়রা তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত আল-আমিন ছাতিয়াইন গ্রামের মাসুক মিয়ার ছেলে। পরিবার জানায়, গত শুক্রবার মোবাইল ফোন কেনা নিয়ে মনোমালিন্য হলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর আর বাড়ি ফেরেনি।
ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নান্নু মিয়া বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো