admin
প্রকাশিত: 11:45 AM, December 7, 2025
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র দুই দিন পরই পুলিশ কর্মকর্তা মো. আব্দুল আহাদকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।
গত বৃহস্পতিবার অতিরিক্ত আইজি (প্রশাসন) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর বদলির বিষয়টি জানানো হয়।
গত মঙ্গলবার সারাদেশের সব থানার মতো গোয়াইনঘাট থানায়ও ওসি পরিবর্তন করা হয়। সেই তালিকায় ওসি হিসেবে দায়িত্ব পান আব্দুল আহাদ, যিনি অতীতে এই থানাতেই দায়িত্ব পালন করেছিলেন।
দায়িত্ব গ্রহণের পরই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে কিছু সমালোচনা হয়। এর মধ্যেই বৃহস্পতিবার হঠাৎ তাঁকে চট্টগ্রামে বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশ সদর দপ্তর থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে—“নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ৭ ডিসেম্বর থেকে তাৎক্ষণিকভাবে তাঁর বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।”
২০১৯ সালে গোয়াইনঘাট থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনকালে আব্দুল আহাদ শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পান। তাঁর নেতৃত্বে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য আসে।
তবে ২০২১ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠায় ব্যাপক বিতর্কও সৃষ্টি হয়।
সম্প্রতি পুলিশ সদর দপ্তর লটারির মাধ্যমে সারাদেশের ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করে। এদের তালিকায় সিলেট বিভাগের ৩৯টি থানাও রয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার