admin
প্রকাশিত: 5:49 AM, May 16, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের পাঠানটুলাস্থ তারাপুর চা বাগান এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে জগন্নাথ রায় ও রঞ্জন মুদি নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় চা বাগানের ভূমি দখল করে বহুতল ভবন নির্মাণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, তারাপুর চা বাগানের হাজরা বাড়ি বস্তি (রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ সংলগ্ন) এলাকার বাসিন্দা মৃত সুখময় রায়ের ছেলে জগন্নাথ রায় এবং মৃত রবি মুদির ছেলে রঞ্জন মুদি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। স্থানীয়দের অভিযোগ, এই সিন্ডিকেটটি বাগানের নিরিবিলি পরিবেশকে ব্যবহার করে মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যা আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, চা বাগানের সংরক্ষিত এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে জগন্নাথ রায় বর্তমানে একটি বিশাল ভবন নির্মাণ করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনটি নির্মাণে প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে। চা বাগান কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে এবং জমি জবরদখল করে এই নির্মাণ কাজ চলছে।
অভিযোগ রয়েছে, জগন্নাথ রায় স্থানীয় প্রভাবশালী কিছু বিএনপি নেতাকে মোটা অংকের টাকার বিনিময়ে ‘ম্যানেজ’ করে এই দুঃসাহস দেখাচ্ছেন। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি বাগানের ভেতর নিজের সম্রাজ্য বিস্তার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তারাপুর চা বাগানের একাধিক শ্রমিক ও স্থানীয় বাসিন্দা জানান, জগন্নাথ ও রঞ্জনের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। তাদের বিশাল অর্থবিত্তের উৎস নিয়ে প্রশ্ন তুললে বা মাদক বিক্রিতে বাধা দিলে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয়। চা বাগানের ভেতরে ব্যক্তিগত মালিকানাধীন ভবন নির্মাণ আইনত নিষিদ্ধ হলেও, এই চক্রটি ক্ষমতার দাপটে সব নিয়ম বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।
তারাপুর চা বাগানের প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং এই মাদক সিন্ডিকেটের হাত থেকে এলাকাকে মুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন সিলেটবাসী। স্থানীয়দের দাবি, অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জগন্নাথ ও রঞ্জনসহ এই চক্রের গডফাদারদের আইনের আওতায় আনা হোক।
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা দুই শতাধিক।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট বিভাগে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৭ নভেম্বর শুক্রবার সিলেট
স্টাফ রিপোর্টার: বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের উপর্যুপরি ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক
স্টাফ রিপোর্টার: সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানা পুলিশ। গত রবিবার
সিলেটের সংবাদ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার আন্তঃশিক্ষা
স্টাফ রিপোর্টার: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সিলেট নগরীর কাষ্টঘর ও কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে ছয়