admin

প্রকাশিত: 6:11 AM, May 16, 2026

পরিচয় চুরি ও অর্থ আত্মসাতের সংবাদটি  মিথ্যা ও বানোয়াট : আলী মশরুদ সোহাগ

পরিচয় চুরি ও অর্থ আত্মসাতের সংবাদটি  মিথ্যা ও বানোয়াট : আলী মশরুদ সোহাগ
দৈনিক সিলেটের সংবাদ-এর গতকাল শুক্রবার প্রথম পাতায় ‘যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ, অভিযুক্ত সিলেটের সোহাগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন অভিযুক্ত মো. আলী মশরুদ সোহাগ। এক বিবৃতিতে তিনি উক্ত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট নগরীর শিবগঞ্জের জমিদার বাড়ির দারা মিয়ার কনিষ্ঠ পুত্র মো. আলী মশরুদ সোহাগ বিবৃতিতে বলেন, “উক্ত সংবাদে জাহেদুর রহমান নামক ব্যক্তি আমার বিরুদ্ধে যে সমস্ত তথ্য পরিবেশন করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃত সত্য হচ্ছে, জাহেদুর রহমান প্রথমে আমার রেস্টুরেন্টে একজন কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি আমার সাথে যৌথভাবে ব্যবসা করার আগ্রহ প্রকাশ করলে আমি তাতে সম্মত হই। পারস্পরিক চুক্তির ভিত্তিতে অন্য একটি গ্রোসারী দোকান লিজ হয় তার নামে এবং ব্যবসায়িক লাইসেন্স করা হয় আমার নামে। তিনি নিজে নোটারি করে লিজ পেপারে স্বাক্ষর করেছিলেন, যার যাবতীয় প্রমাণ ও দালিলিক নথিপত্র আমার কাছে সংরক্ষিত রয়েছে।”
বিবৃতিতে সোহাগ আরও উল্লেখ করেন, ব্যবসায় আশানুরূপ লাভ না হওয়ায় জাহেদুর রহমান সমস্ত লোকসান আমার ওপর চাপিয়ে দিয়ে ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য নানামুখী বাহানা খুঁজতে থাকেন। একপর্যায়ে আমি বাংলাদেশে অবস্থানকালে রেস্টুরেন্টের মূল মালিক (ল্যান্ডলর্ড) ভাড়ার বকেয়া চেয়ে জাহেদুর রহমানকে চিঠি পাঠান, যেহেতু তিনি লিজের প্রধান স্বাক্ষরকারী ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি লিজ বাতিল করে দেন এবং ব্যবসার পুরো বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে তার বিনিয়োগকৃত টাকা ফেরত চান।
আইনি বিষয়ের স্পষ্টীকরণ দিয়ে সোহাগ বলেন, “জাহেদুর রহমান আমার নামে লিলবার্ন পুলিশে ক্রিমিনাল কেস (ফৌজদারি মামলা) করতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ তার অভিযোগ আমলে নেয়নি বা কোনো মামলা দায়ের করেনি। তিনি পরবর্তীতে যে মামলাটি করেছেন, সেটি সম্পূর্ণ একটি দেওয়ানি বা ব্যবসায়িক বিরোধ সংক্রান্ত মামলা, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। অথচ সংবাদে এটিকে ফৌজদারি অপরাধ হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এমনকি ব্যবসা সচল থাকা অবস্থায় তাকে ব্যাংকের মাধ্যমে লভ্যাংশের অংশ দেওয়া হয়েছে, যার ব্যাংক স্টেটমেন্ট ও প্রমাণ আমার কাছে রয়েছে।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি সিলেটের একটি ঐতিহ্যবাহী ও সুনামধন্য পরিবারের সন্তান। সমাজে আমাকে ও আমার পরিবারকে হেয়প্রতিপন্ন এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই জাহেদুর রহমান গণমাধ্যমে এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।” তিনি এই ধরনের একপেশে ও মিথ্যা অপপ্রচারে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা